২৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আমাকে ধরতে চাইলে আপনারাও ধরা পড়বেন- কেন বললেন তামিম

অনলাইন ডেস্ক : বিসিবি নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে ৬ অক্টোবর। তার আগে গতকাল (২৪ সেপ্টেম্বর) ছিল আপত্তি গ্রহণের তারিখ। যেখানে তামিম ইকবালের প্রার্থীতা নিয়েও প্রশ্ন উঠেছে। আজ বৃহস্পতিবার শুনানিতে যোগ দেন তিনি। তবে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক মনে করেন, তার প্রার্থীতা নিয়ে প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই।

মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, ‘আপনারা প্লিজ গঠনতন্ত্রটা বের করে দেখেন সাবেক ক্রিকেটার লেখা আছে। কিন্তু সাবেক ক্রিকেটারের কোনো ব্যাখ্যা আছে কিনা যে আমার অফিশিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে?’

তামিম সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ৫ মাস আগে ঢাকা প্রিমিয়ার লিগে। ফলে তাকে সাবেক ক্রিকেটার ধরতে বাধা নেই বলে জানিয়েছেন তামিম নিজেই, ‘আমি যে সর্বশেষ ৫ মাসে একটা ম্যাচও খেলিনি, আমি যদি নিজের মনের মধ্যেই চিন্তা করে রাখি আমি আর ক্রিকেট খেলব না। আমি তো সাবেক হয়েই গেলাম।’

আরও পড়ুনঃ   বাঘায় পদ্মাগর্ভে পাকা রাস্তা

এদিকে নির্বাচন কমিশনের প্রাথমিক তালিকায় সাবেক ক্রিকেটারদের অনেকে রয়েছেন। তাদের অনেকেই অবসর নেননি। তামিম বিশেষভাবে বললেন মোহাম্মদ আশরাফুলের কথা, ‘বিসিবি যে ১৫ জনের তালিকা দিয়েছে মোহাম্মদ আশরাফুলতো সম্প্রতি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছে। আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট উনিও অফিশিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেননি। আপনি যদি এভাবে আমাকে ধরতে চান। আপনারাও ধরা পড়বেন।’

আরও পড়ুনঃ   ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং তামিম ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন। রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলর পদ পেয়েছেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। এ ছাড়া বিসিবির মাধ্যমে মনোনীত সাবেক খেলোয়াড়দের মধ্যে রয়েছেন জাভেদ ওমর, নান্নু, এহসানুল হক, মোহাম্মদ আলী, খালেদ পাইলট এবং হাসিবুল হোসেন শান্ত। ভোটার তালিকায় আরও আছেন গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার সুমন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST