২৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে স্লোভেনিয়া

অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।

এরআগে গত জুলাইয়ে উগ্রপন্থি দুই ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোরিচ এবং ইতামার বেন গিভিরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল স্লোভেনিয়া।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ স্লোভেনিয়া গত বছর ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল। এরআগে আগস্টে দখলদার ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। সঙ্গে ফিলিস্তিনিনের পশ্চিমতীরে ইসরায়েলের অবৈধ বসতিতে উৎপাদিত পণ্যও নিজ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল স্লোভেনিয়া।

আরও পড়ুনঃ   নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য ‘প্রস্তুত’ ইউরোপের ৭ দেশ

যুদ্ধাপরাধের অভিযোগে গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

বিশ্বের যেসব দেশ এই আদালতের সদস্য সেসব দেশগুলো নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে বাধ্য। ফলে বিশ্বের অনেক দেশে নেতানিয়াহু আর যেতে পারছেন না।

এরমধ্যে আজ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন নেতানিয়াহু। তিনি আইসিসির সদস্য দেশ ফ্রান্সের আকাশসীমা দিয়ে না গিয়ে ঘুরে গেছেন। যদিও ইতালি ও গ্রিসও এ আদালতের সদস্য। কিন্তু দেশ দুটি নেতানিয়াহুর বিমানকে নামায়নি।

আরও পড়ুনঃ   বাণিজ্যিক বিমান দুর্ঘটনার জন্য নিরাপত্তা পরিষদে রাশিয়া, ইউক্রেনের অভিযোগ

নেতানিয়াহু ছাড়া ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। তবে তাদের কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। উল্টো নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করায় আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন পুরো আইসিসির ওপরই নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST