২৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিক্ষুব্ধ লাদাখে রাতভর পুলিশি অভিযান, গ্রেপ্তার ৫০

অনলাইন ডেস্ক : ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে রাতভর অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তা করা হয়েছে তাদের।

প্রসঙ্গত, পৃথক রাজ্যের মর্যাদা প্রদানের দাবিতে গতকাল বুধবার থেকে বিক্ষোভ শুরু হয় লাদাখের রাজধানী লেহ-তে। বিক্ষুব্ধ জনতা লেহ-তে বিজেপির কার্যালয় এবং নগর প্রশাসন ভবনে অগ্নিসংযোগ করে। এ সময় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এতে ৪ জন নিহত এবং কমপক্ষে ৯০ জন আহত হয়েছেন।

বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য জলবায়ুকর্মী সোনাম ওয়াংচুক এবং তার উসকানিমূলক বক্তব্যকে দায়ী করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এছাড়া উসকানি দেওয়ার অভিযোগে লেহ নগর প্রশাসনের কাউন্সিলর এবং কংগ্রেস নেতা ফুন্তসোগ স্তানজিন সেপাগের বিরুদ্ধে মামলা করেছে লেহ পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, বিক্ষোভ সংগঠিত করা এবং বিজেপি কার্যালয় ও নগর প্রশাসন ভবনে আগুন দেওয়ায় নেতৃত্ব দিয়েছেন সেপাগ।

আরও পড়ুনঃ   লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

অভিযান চালিয়ে যে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে কংগ্রেস নেতা সেপাগ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতির দাবিতে বরাবরই সোচ্চার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জলবায়ু আন্দোলনকর্মী এবং ভারতের কেন্দ্রশাসিত এই অঞ্চলটির বাসিন্দা সোনাম ওয়াংচুক। এই দাবিতে গত ১৫ দিন আগে অনশন শুরু করেন তিনি।

এই ১৫ দিন ধরে তার ভক্ত-অনুসারীরা সবসময়েই তাকে ঘিরে ছিলেন। অভিযোগ উঠেছে, গতকাল দুপুরের দিকে দিকে ভক্ত-অনুসারীদের উদ্দেশে নেপালের সাম্প্রতিক জেন-বিক্ষোভের সাফল্যকে তুলে ধরে উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন তিনি। তার বক্তব্য শেষ হওয়ার পর সমাবেশ থেকে বেশ কয়েক জন উঠে সড়কে উঠে বিক্ষোভ শুরু করেন। অগ্নিসংযোগের ঘটনাও ঘটে এ সময়েই।

আরও পড়ুনঃ   অভিবাসন নিয়ন্ত্রণে বিল : জার্মানিতে লাখো মানুষের বিক্ষোভ

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “অনশন কর্মসূচি প্রত্যাহারের জন্য গত ১৫ দিনে সোনাম ওয়াংচুককে অনেক নেতা অনুরোধ করেছেন, কিন্তু সেসব অনুরোধ উপেক্ষা করেছেন তিনি। তথাকথিত আরব বসন্ত এবং নেপারের সাম্প্রতিক জেন জি আন্দোলনের উদাহারণ দিয়ে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে নিজের অনুসারীদের ক্ষেপিয়ে তুলেছেন তিনি।”

“সোনাম ওয়াংচুকের উসকানিমূলক বক্তব্যের পরেই যে লেহ-তে মব সহিংসতা শুরু হয়েছে, তার প্রমাণ পাওয়া গেছে।”

প্রসঙ্গত, গত তিন বছর ধরেই রাজ্য হিসেবে স্বীকৃতির দাবিতে আন্দোলন চলছে লাদাখে। জম্মু-কাশ্মির রাজ্যের পূর্বাঞ্চলে অবস্থিত এই কেন্দ্রশাসিত অঞ্চলটির বাসিন্দাদের মতে, লাদাখের ভূমি, সংস্কৃতি ও সম্পদ রক্ষার জন্য এই স্বীকৃতি জরুরি।

সূত্র : এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১০

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১১

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১২

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৩

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৪

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

১৫

বাঘায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমপি চাঁদ

১৬

নগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার

১৭

গোদাগাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন মেলা অনুষ্ঠিত

১৮

তানোরে চুরি যাওয়া ভুটভুটি উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

২০

Design & Developed by: BD IT HOST