২৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করতে সব দপ্তরের দায়িত্ব রয়েছে : গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

স্টাফ রিপোর্টার : গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক বলেছেন, সরকারের বিনামূল্যে টিকাদান কার্যক্রমের প্রধান কাজগুলো স্বাস্থ্য বিভাগ করে, কিন্তু এ কার্যক্রম সফল করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি প্রশাসন, শিক্ষা, তথ্যসহ সব দপ্তরের দায়িত্ব রয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ উপলক্ষ্যে আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।

ফায়জুল হক বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভূত উন্নয়ন ঘটেছে। এ মাধ্যমের কোনো এডিটর না থাকায় এখানে যার যেমন ইচ্ছা কনটেন্ট ছেড়ে দিচ্ছে। টাইফয়েট টিকা নিয়েও এমনটা হতে পারে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণা বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে প্রতিহত করতে নগরীতে ছাত্রদলের বিক্ষোভ

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলার স্কাউট ও গার্লস গাইডের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক স্কাউট ও গার্লস গাইডদের উদ্দেশে বলেন, তোমরা এ টিকার জন্য নিজেরা রেজিষ্ট্রেশন করবে। তোমাদের স্কুল ও আশেপাশের সবাইকে রেজিস্ট্রেশন করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এই রেজিষ্ট্রেশনের জন্য জন্মনিবন্ধন থাকা দরকার, তাই জন্মনিবন্ধন কোথায় করা যায় তোমরা সেটাও সবাইকে জানাবে।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

এসময় কওমি মাদ্রাসায় রেজিস্ট্রেশন নিশ্চিত করতে তিনি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালককে অনুরোধ জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা তথ্য অফিসের পরিচালক তাজকীয়া আকবারী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা. মাহবুবা খাতুন, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীন, ইউনিসেফ বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান এ এইচ তৌফিক আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST