২৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করল সিরিয়া

অনলাইন ডেস্ক : পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সিরিয়া। আগামী ৫ অক্টোবর দেশজুড়ে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সিরিয়ায় প্রেসিডেন্ট শাসিত সরকার প্রচলিত। পার্লামেন্টে আসনসংখ্যা মোট ২১০টি। নির্বাচন কমিশনের বরাত দিয়ে সরকারি বার্তাসংস্থা সানা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, এই আসনগুলোর এক তৃতীয়াংশে প্রেসিডেন্ট আহমেদ আল শারার সুপারিশে সরাসরি এমপি নিয়োগ হবে। বাকি দুই তৃতীয়াংশ আসনে নির্বাচন কমিশনের অধীনে ভোটগ্রহণ হবে।

আরও পড়ুনঃ   হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে হামলা

গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল ২০২৪ সালের ১৫ জানুয়ারি। সে সময় দেশটির প্রেসিডেন্ট ছিলেন বাশার আল আসাদ। সেই বছরেই ৮ ডিসেম্বর সরকারবিরোধী সশস্ত্র রাজনৈতিক জোট হায়াত তাহরির আল শামস (এইচটিএস)-এর এক ঝটিকা অভিযানে পতন ঘটে বাশারের নেতৃত্বাধীন সরকারের এবং সমাপ্তি ঘটে দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধের। এইচটিএসের সেই অভিযানে নেতৃত্ব দেন আহমেদ আল শারা, বাশারের নেতৃত্বাধীন সরকারের পতনের পর সিরিয়ার প্রেসিডেন্টও হন তিনিই।

সানার প্রতিবেদন অনুসারে, নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন পার্লামেন্টের দায়িত্ব হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন করা, গণতন্ত্রের পথ সুগম করা এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সার্বিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ভূমিকা রাখা।

আরও পড়ুনঃ   যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে হামাসের জবাব 'অগ্রহণযোগ্য' : মার্কিন দূত

সিরিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি সেপ্টেম্বরেই পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল সিরিয়ায়। কিন্তু সুয়েইদা, হাসাকাহ এবং রাক্কা প্রদেশে অস্থিরতা ও সাম্প্রদায়িক সংঘাত দেখা দেওয়ায় প্রেসিডেন্ট শারা নির্বাচনের ভোটগ্রহণ এক মাস পেছানোর সিদ্ধান্ত নেন।

সেই অনুযায়ীই ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
সূত্র : আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST