২৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ ও রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শাহমখদুম থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: রানা (৩৫) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম মাস্টারপাড়ার মো: নাজিম উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বিকালে আরএমপি’র শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শাহমখদুম থানার বড়বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় একটি বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: নাসির উদ্দিন ও তাঁর টিম বিকাল ৪ টায় বড়বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: রানাকে গ্রেপ্তার করে। এসময় তার বোন মেরিনা ও দুলাভাই সেন্টু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   নগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ গ্রেপ্তার ২৪

অপর একটি অভিযানে আরএমপি ডিবি’র এসআই কাজী জাকারিয়া ও তাঁর টিম গতকাল দুপুর পৌনে ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার কেশবপুর নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি হাসান পালিয়ে যায়। এসময় সেখান থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST