১৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন স্বস্তিকা, তবে কিছু শর্তে!

অনলাইন ডেস্ক :  ওপার বাংলার সিনেমা ও টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ স্বস্তিকা দত্ত। দিনে দিনে নিজেকে আকর্ষণীয় করে তুলছেন, বাহ্যিক পরিবর্তনও ঘটেছে তার। দর্শকদের কাছে যেন একঘেয়ে না হয়ে ওঠেন, তার জন্য সবসময় সতর্ক থাকছেন এই অভিনেত্রী।

তাকে নিয়ে এবার নতুন খবর, অভিমন্যু মুখার্জির ত্রিকোণ প্রেমের সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’-তে অভিনয় করছেন, শুরু হয়েছে শুটিংও। এমন সময়ে ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন এই অভিনেত্রী; প্রশ্ন করা হলো ঘনিষ্ঠ দৃশ্যের প্রসঙ্গ নিয়েও।

আরও পড়ুনঃ   এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে : মেহজাবীন

এই অভিনেত্রী জানিয়েছেন, গল্পের প্রয়োজন হলে তবেই খোলামেলা পোশাক বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে রাজি হবেন; এবং তার আগে শরীর ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নেবেন।

স্বস্তিকা বলেন, ‘চিত্রনাট্যে কতটা প্রয়োজন, সেটা আগে বুঝব। এরপর রাজি হওয়ার কথা ভাবব।’ উদাহরণ টেনে বলেন, ‘অভিনেত্রী মিমি চক্রবর্তীও ‘রক্তবীজ ২’ ছবিতে বিকিনি পরার আগে নিজেকে প্রস্তুত করেছিলেন।’

আরও পড়ুনঃ   স্বর্ণের কেক কেটে মায়ের জন্মদিন উদযাপন উর্বশীর

চলচ্চিত্রে একঘেয়ে চরিত্রে অভিনয় করতে চান না স্বস্তিকা জানিয়ে তিনি বলেন, ‘নানা ধরনের চরিত্রে কাজ করার চেষ্টা করি। আর সেগুলো যদি নায়িকাকেন্দ্রিক হয়, তাহলে আরও ভালো।’

উল্লেখ্য, ছোট পর্দায় তার নায়িকা চরিত্র জনপ্রিয় হলেও বড় পর্দায় খলচরিত্রেও দর্শক প্রশংসা করেছেন। ১৪ বছর ধরে টালিউডে কাজ করা এই অভিনেত্রী আরও জানান, টিকে থাকতে হলে ভেবে চলতে হয়, অতিরিক্ত বাছবিচার করলে কাজের সুযোগ হারায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST