৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শিক্ষককে বরখাস্তের দাবিতে বিদ্যালয়ে ফের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ এনে রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে বরখাস্তের দাবিতে ফের বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে ‘নিরাপদ বিদ্যালয় চাই’ লেখা ব্যানার হাতে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা সড়কও অবরোধ করে রাখেন।

এক পর্যায়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা দুটি দলে বিভক্ত হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযুক্ত শিক্ষককে বরখাস্তের আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। তবে দ্রুত ব্যবস্থা না নিলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুনঃ   বদলে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ আয়োজনের সময়, ইঙ্গিত ফিফা প্রেসিডেন্টের

এর আগের দিন সোমবারও একই দাবিতে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ হয়। অভিভাবকেরা অভিযোগ করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুব আলম সুযোগ পেলেই ছাত্রীদের গায়ে হাত দেন। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর সিঁড়িতে একা পেয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন তিনি। এ নিয়ে গত রোববার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন অভিভাবকেরা।

আরও পড়ুনঃ   বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে ৫ দিন বৃষ্টির সম্ভাবনা

অভিযুক্ত সহকারী শিক্ষক শাহাবুব আলম সোমবার অভিযোগ অস্বীকার করে বলেন, এটি বিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপার এবং তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে। মঙ্গলবার তার বিষয়ে জানতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আগের দিন তিনি জানিয়েছিলেন, লিখিত অভিযোগ পেয়েছেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম বাড়ল সব ধরনের জ্বালানি তেলের

তানোর পৌরসভা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা

সোমবার বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা

রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব শিশুসহ আহত ৫: পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ

‘নিজেদের হাতেই পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১০

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

১১

রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত

১২

নেতৃত্ব নির্বাচনে ভোটযুদ্ধ: ৪৬ প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে রাজশাহী চেম্বারে ভোট

১৩

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

১৫

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

১৬

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

১৭

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

১৮

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

১৯

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST