৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু নির্বাচন) এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না। ডাকসু, জাকসুসহ যেসব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে।’

আরও পড়ুনঃ   মোহনপুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে তার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডাকসু নির্বাচন ভালোভাবে হচ্ছে। এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা অবনতির কোনো খবর পাওয়া যায়নি। গণমাধ্যমেও অপ্রীতিকর ঘটনার সংবাদ প্রচার হয়নি। এটা আনন্দের খবর।

উপদেষ্টা বলেন, ‘ডাকসু, জাকসুসহ যেসব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল। ডাকসুর পর জাকসুসহ যে কয়েকটা নির্বাচন হবে সেগুলোও ভালো পরিবেশে হবে বলে আশা করছি।’

আরও পড়ুনঃ   জয়ের আউটে অস্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হবে।

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

১০

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

১১

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

১৩

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

১৫

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

১৬

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

১৭

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

১৮

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

১৯

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST