৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ওয়াকিব হাসান আবেশ এর প্রয়ান দিবসে গভীর শ্রদ্ধা

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : দৈনিক বাংলাদেশ সমাচার ও চ্যানেল এ ওয়ান এর ভাঙ্গা উপজেলা প্রতিনিধি সাংবাদিক ওয়াহিদুজ জামান এর একমাত্র পুত্র সন্তান ওয়াকিব হাসান আবেশ এর প্রয়ান দিবসে গভীর শ্রদ্ধা জানানো হয় ।

গত ৯ সেপ্টেম্বর ২০২১ সালের এই দিনে ঢাকার উত্তরায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু বরণ করেন।

আবেশ এর বেড়ে উঠা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের দক্ষিণ কাউলীবেড়া গ্রামে সাংবাদিক ওয়াহিদুজ জামানের পুত্র। আবেশ কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। মৃত্যু কালে তার বয়স ছিল ১৭ বছর। দুই ভাই বোনের মধ্যে আবেশ ছিলেন বড়।

আরও পড়ুনঃ   জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আসছে জনপ্রিয় ব্যান্ড 'সহজিয়া'

বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক ওয়াহিদুজ জামান এর একমাত্র পুত্র সন্তানের অকাল মৃত্যুতে ভাঙ্গা উপজেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হাজী আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন সহ ভাঙ্গা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

শোক বার্তায় ভাঙ্গা প্রেসক্লাব ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দৈনিক যুগান্তর ও যমুনা টিভির সাংবাদিক হাজী আব্দুল মান্নান বলেন, আবেশ বিনয়ী ও মেধাবী শিক্ষার্থী ছিলেন, ফুলের মত ফুটফুটে যুবকের এভাবে চলে যাওয়া পরিবার ও আত্মীয় স্বজন সহ আমরা কোন ভাবে মেনে নিতে পারছি না। তার অকাল মৃত্যুটা খুবই বেদনাদায়ক। আবেশের অকাল মৃত্যুতে মা-বাবা সহ আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীরা শোকে পাথর হয়ে গেছে। আবেশের হারিয়ে যাওয়ার বেদনা তা ভুক্তভোগী ছাড়া বোঝা খুব কঠিন।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

বক্তব্যের পর সাংবাদিক পুত্র আবেশের মৃত্যুবার্ষিক উপলক্ষে ভাঙ্গা প্রেসক্লাব ও ভাঙ্গা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অফিসে বিশেষ এক দোয়ার মাহফিলের আয়োজন করা হয় । উক্ত দোয়ার মাহফিলে সাংবাদিক পুত্র আবেশের জন্য বিশেষভাবে দোয়া করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST