৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার আরও অবনতি

অনলাইন ডেস্ক : অনেকদিন ধরেই কিডনির সমস্যা নিয়ে চিকিৎসাধীন দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন। সপ্তাহে দুই দিন নিয়মিত ডায়ালাইসিস করাতে হচ্ছে তাকে। গত ২ সেপ্টেম্বর নিয়মিত ডায়ালাইসিসের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়; বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন এই শিল্পী।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমে জানিয়েছেন, ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায় ফরিদা পারভীনের; তাই তাকে আইসি ইউতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   আবারও অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালো শোয়েব মালিকের!

কিন্তু প্রক্রিয়া শেষে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। চিকিৎসকরা তখনই তাকে ভর্তি করার পরামর্শ দেন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের এমডি ডা. আশীষ কুমার চক্রবর্তী।

এদিকে শিল্পীর ছেলে ইমাম নিমেরি জানিয়েছেন, ‘আম্মাকে ডায়ালাইসিস করতে নিয়ে যাই। পরে শরীর খারাপ হলে আইসিইউতে ভর্তি করতে হয়।’

আরও পড়ুনঃ   দীপিকাকে বাদ দিয়ে নতুন মুখ পেলেন পরিচালক

উল্লেখ্য, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। কিডনির পাশাপাশি ফুসফুস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েড সমস্যাও রয়েছে তার। গেল মাসে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন, নিতে হয় আইসিইউ তেও। এবার ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি ঘটায় ফের আইসিইউতে এই শিল্পী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST