৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতের পেট্রাপোলে এক আমদানি কারকের ১৫ কোটি টাকার পণ্য আটক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল ¯’লবন্দরে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা পাঁচটি ট্রাক জব্দ করেছে ভারতীয় বিএসএফ ও কাস্টমস। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ১৫ কোটি টাকার বিভিন্ন পণ্য আটক করা হয়। ভারত সরকারের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থাএনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও কাস্টমস যৌথভাবে আটককৃত ট্রাকগুলোর মালামাল খতিয়ে দেখছে। বিষয়টি বিভিন্ন মাধ্যমে বুধবার জানাজানি হলে তোলপাড় শুরু হয় দু‘দেশের বন্দরে।

পেট্রাপোল বন্দরে ভারতীয় রপ্তানীপণ্য আটকের ঘটনায় দু‘দেশেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নড়েচড়ে বসেছে দু‘দেশের কাস্টমস কর্তৃপক্ষ। তবে কপালে চিন্তার ভাঁজ পড়েছে দু‘দেশের আমদানি-রপ্তানিকারকের মাঝে। ব্যবসায়িক মহল আশংকা করছেন অসাধু ব্যবসায়ীদের কারনে ভারতীয় পেট্রাপোল বন্দরে এই রপ্তানিপণ্য আটকের ঘটনায় অন্যান্য পণ্যের কড়াকড়ি বৃদ্ধি পাবে।

ভারতের পেট্রাপোল ব্যবসায়ী সূত্রে জানা যায়, এই পণ্যের বাংলাদেশের মালিক বেনাপোলের কথিত আমদানিকারক বহুল আলোচিত ও বিতর্কিত হাসানুজ্জামান হাসান। দীর্ঘদিন যাবৎ হাসানুজ্জামানের মালিকানাধীন আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জামান ট্রেডার্স মিথ্যা ঘোষণায় বাংলাদেশে রপ্তানিকৃত পণ্য চালানটির ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স রুহানী এন্টারপ্রাইজ, সোহানী এন্টারপ্রাইজ ও তাহানি এন্টারপ্রাইজ নামে বিভিন্ন ভুয়া লাইসেন্সে এসব পণ্য বাংলাদেশে রপ্তানি করছিলো। ভারতীয়দের দেওয়া তথ্য মতে এসব রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক কুতুব মন্ডল বা মন্ডল গ্রæপ এবং পণ্য চালানটির ভারতে সিঅ্যান্ডএফ এজেন্টের কার্যাদী সম্পন্ন করেন অমিত শাহ বাপি।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে উপজেলা মাসিক ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

জানা যায়, ভারতীয় কাগজপত্রে ১৬টি চালানকে মোটরসাইকেল পার্টস হিসেবে রপ্তানির ঘোষণা করা হলেও ট্রাকগুলোতে ছিল ওষুধ, জিলেটব্লেট, ট্রিমার, শাড়ি, ফেব্রিক্স, ইমিটেশন জুয়েলারি, মূর্তি, হাতঘড়ি, চাদর, তালা, থ্রি-পিস, জুতা, সেলুন সামগ্রীসহ নানান পণ্য। জব্দকৃত এসব পণ্যের বৈধ কোনো নথিপত্র ভারতীয় কাস্টমসের কাছে পাওয়া যায়নি।

ওপারের ব্যবসায়ীরা জানিয়েছে, মন্ডল গ্রæপ তার ৫টি রপ্তানি লাইসেন্সের মধ্যে মাত্র একটি বৈধ, বাকি চারটি ভুয়া বলে অভিযোগ। এসব ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধ রপ্তানি করে আসছে। ভারত থেকে মোটর পার্টস রপ্তানিতে প্রণোদনা (ইনসেপট্রি) পেয়ে থাকে রপ্তানিকারকরা। সেই সুযোগ কাজে লাগিয়ে এ ব্যবসা করে আসছে ভারতীয় রপ্তানিকারকরা।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউপির সাবেক চেয়ারম্যান ও ফ্যাস্টিট আওয়ামীলীগ নেতা হাদিউজ্জামানের ভাই হাসানুজ্জামান। বেনাপোলের দুর্গাপুর গ্রামের আজিমসহ কতিপয় অসাধু ব্যাবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ ও রাজস্ব ফাঁকিতে সিদ্ধহস্ত নামডাকী সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের সহযোগিতায় ভারতীয় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও রপ্তানীকারকের যোগসাজজে দুই দেশেই রাজস্ব ফাঁকি দিতে কৌশলে ভারত হতে পণ্য আমদানি করে। এতে করে সরকার বড় অঙ্কের রাজস্ব হারালেও রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনেছে। অসাধু ব্যবসায়িক চক্র ও কতিপয় অসাধু কাস্টমস কর্মকর্তা ও বন্দর কর্মকর্তারা এই চক্রের সাথে জড়িত বলে তাদের দাবি।

ভারতীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, বেনাপোল বন্দরের শেড ইনচার্জ ও আইআরএম টিম ও শুল্ক গোয়েন্দার যোগসাজজে পূর্ব চুক্তি মোতাবেক শুল্ক ফাঁকি দিতে ভারত থেকে এমন পণ্য চালান আমদানি করেছিলো। বাংলাদেশে এসব পণ্যের শুল্কায়ন গ্রুপ ও পরীক্ষণ গ্রুপ (আইআরএম) টিমের নাম মাত্র পরীক্ষণে মোটা টাকার বিনিময়ে খালাশ হয়ে যায় অবৈধ বড় বড় পণ্যের চালান।

আরও পড়ুনঃ   পাটবীজের ৭০ শতাংশই উৎপাদন হয় রাজশাহী অঞ্চলেই

বর্তমান কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন বেনাপোল কাস্টম হাউজে যোগদান করার পর কাস্টমসের দুর্নীতিরোধে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন।‘কিন্তু অভ্যন্তরিন পরিবর্তন না করার কারনে পূর্বের অবস্থানের স্ব স্ব জায়গায় কর্মকর্তারা বহাল থাকায় অবৈধ পš’াগুলো চালিয়ে যা”েছন এক শ্রেনীর নিম্ন কর্মকর্তারা।

বেনাপোল বন্দরের একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন, শুল্ক ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে সীমান্তে একটি চক্র সক্রিয় রয়েছে। তারা অবৈধ পণ্য বৈধ কাগজপত্রের আড়ালে বাংলাদেশে আমদানি করে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে । এর সঙ্গে বিভিন্ন মহল জড়িত থাকার অভিযোগও রয়েছে।
রপ্তানি পণ্য আটকের ঘটনায় জড়িত আমদানিকারক প্রতিষ্ঠান, রপ্তানীকারক প্রতিষ্ঠানের মালিকদের সাথে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে বেনাপোল কাস্টম হাউজের ইনভেজটিকেশন রিসার্স ম্যানেজমেন্ট (আইআরএম) উপ কমিশনার রাফেজা সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন, শুনেছি ভারতে বড় একটি পণ্য চালান আটক হয়েছে। এখনও এ বিষয়ে বিস্তারিত জানতে পারিনি। বিষয়টি জানার পর আমাদের কিছু করণীয় থাকলে তা খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST