৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

২৯ বছর বয়সেই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি, ৬৮ বছরের ইতিহাসে কনিষ্ঠতম

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমপিসিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন ২৯ বছর বয়সী মহানার্যমান সিন্ধিয়া। ১৯৫৭ সালের পর এত কম বয়সে আর কেউ ভারতীয় ক্রিকেটের এত গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেননি।

সভাপতি পদে মহানার্যমানের নির্বাচিত হওয়ার নেপথ্যে খানিকটা রাজনৈতিক যোগ রয়েছে। মঙ্গলবার ইন্দোরে অনুষ্ঠিত মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন তার পিতা ও কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যিনি নিজেও বহু বছর ধরে এই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ছিলেন। তার দাদাও—ক্যারিশম্যাটিক নেতা মাধবরাও সিন্ধিয়া—প্রথমবারের মতো রাজ্যের ক্রিকেট ইতিহাসে ‘সিন্ধিয়া’ নামটি জোরালোভাবে প্রতিষ্ঠিত করেন।

অবশ্য শুধু পারিবারিক জোরেই নয়, গোয়ালিয়র রাজপরিবারের সন্তান মহানার্যমান সিন্ধিয়া যথেষ্ট উচ্চশিক্ষিত। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত পড়াশোনা করেছেন দুন স্কুলে। ২০১৯ সালে রাষ্ট্রবিজ্ঞান এবং প্রশাসন নিয়ে স্নাতক করেছেন আমেরিকার ইয়েল ইউনিভার্সিটি থেকে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও পড়াশোনা রয়েছে মহানার্যমানের।

আরও পড়ুনঃ   অধিনায়ক শান্তকে ‘লেটার মার্ক’ দিলেন তাসকিন

রাজপরিবারের সন্তান হলেও শৈশব থেকেই নানা বিষয়ে আগ্রহ ছিল মহানার্যমানের। দুন স্কুলের পাঠ শেষ হওয়ার পর ২০১৪ সালে ভুটানের ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস টেন্টার’-এ ইন্টার্নশিপ করতে যান তিনি। ইন্টার্ন হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে। দেশ-বিদেশের নানা সরকারি এবং বেসরকারি সংস্থায় শিক্ষানবিশ হিসেবে কাজ করেছেন। চাকরিরও অভিজ্ঞতা রয়েছে।

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত মুম্বাইয়ের ‘বোস্টন কনসাল্টিং গ্রুপে’ কাজ করেছেন অ্যাসোসিয়েট হিসেবে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ‘আন্ডারসাউন্ড এন্টারটেনমেন্ট’ এবং ‘জয় বিলাস প্যালেস’র ডিরেক্টর ছিলেন। তার সঙ্গেই ২০২২ সাল থেকে নিজের ব্যবসা শুরু করেন মহানার্যমান।

ক্রিকেট প্রশাসক হিসেবে মহানার্যমানের হাতেখড়ি বছর তিনেক আগে। ২০২২ সালে গোয়ালিয়র ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হন। ২০২৪ সালে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যপদ পান। সভাপতি পদে নির্বাচিত হওয়ার আগেই তার উদ্যোগে এ বছর থেকে শুরু হয়েছে মধ্যপ্রদেশ টি-টোয়েন্টি লিগ।

আরও পড়ুনঃ   ছয় বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিন-রাতের তাপমাত্রা

পরিবারের সঙ্গে গোয়ালিয়র জয় বিলাস প্যালেসেই থাকেন মহানার্যমান। ১৫ একর জায়গার ওপর তৈরি ৪০০০ কোটি টাকার রাজপ্রাসাদে। ৪০০টি ঘরের ফরাসি এবং পার্সি স্থাপত্যের প্রাসাদে ব্যবহার করা হয়েছে ৫৬০ কেজি সোনা। প্রাসাদে রয়েছে রুপার রথ। ডাইনিং হলে এখনও ব্যবহার হয় রুপার ট্রেন।

বিপুল বৈভব, পারিবারিক ইতিহাস-আভিজাত্যের মধ্যে বড় হলেও প্রথম থেকে নিজস্ব পরিচয় তৈরির চেষ্টা করেছেন ২৯ বছরের ক্রিকেট প্রশাসক। দেশ-বিদেশে পড়াশোনা, নিজস্ব একাধিক ব্যবসায় সাফল্যের পর এবার ক্রিকেট প্রশাসনে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মাধবরাও সিন্ধিয়ার নাতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

১১

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১২

শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৩

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১৪

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

১৬

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

১৭

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

১৯

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

২০

Design & Developed by: BD IT HOST