২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে কিশোরের ব্যাগে মিললো বিদেশি অস্ত্র-গুলি

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ নয়ন হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। নয়নের ব্যাগে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে বলে ভাষ্য পুলিশের।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকছাতারী এলাকার পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

পুলিশ জানায়, সোমবার সকাল ১১টার দিকে রাজশাহী-ঈশ্বরদী মহাসড়কের চকছাতারী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে সকাল ১১টার দিকে ওই সড়ক দিয়ে বরফ জমানো কাঁচা মাংস দ্বারা জড়ানো মাংসের মধ্যে রক্ষিত পলিথিন ও কসটেপ দিয়ে আলাদা আলাদাভাব মোড়ানো অবস্থায় ২টি পিস্তল, ৪ টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলিসহ ব্যাগ নিয়ে চারঘাটের দিকে যাচ্ছিল নয়ন। তল্লাশি চলাকালে দৌঁড়ে পালানোর চেষ্টা করে নয়ন, পরে তাকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ফাঁকা বাড়ি থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ. ম. আসাদুজ্জামান জানান, নয়নকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। উদ্ধার হওয়া অস্ত্র-গুলির উৎস জানতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST