২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

অটোগ্রাফ চাইলেন আড়ং-এর সেলসম্যান, আবেগাপ্লুত ফারিয়া

অনলাইন ডেস্ক : বর্তমান সময়ে পছন্দের তারকাকে কাছে পেলেই সেলফি তোলার জন্য ছুটে যান ভক্তরা। তবে এক্ষেত্রে এক ব্যতিক্রম ভক্তের দেখা পেলেন ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন।

অনেক বছর পর এক ভক্তকে অটোগ্রাফ দিয়েছেন তিনি। ব্যতিক্রমী সেই অভিজ্ঞতার কথা সোমবার (১ আগস্ট) রাতে ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, অনেক বছর পর আজ আমি আড়ং-এর এক সেলসম্যান ভাইকে অটোগ্রাফ দিলাম। এই যুগে কেউ আর অটোগ্রাফ চায় না, সবাই শুধু সেলফি তোলে। কিন্তু উনি আলাদা, ভিন্নরকম। খুব সুন্দর করে হেসে জিজ্ঞেস করলেন— “আপু, ব্যাচেলর পয়েন্টে আর কাজ করবেন না??” তারপর বললেন— “আপনি আসলে খুব ভালো মানুষ…” আহা! কী অপার মায়া… এই মায়াগুলোর জন্যই তো বেঁচে আছি।

আরও পড়ুনঃ   ছেলে ইউভানের জন্মদিনে বড় চমক শুভশ্রীর

শপিং শেষে ফেরার পথে খুব ক্ষুধা লেগেছিল। দেখি, একটা দোকান বন্ধ হয়ে গেছে। আমি বললাম— “ভাই, এই বৃষ্টির মধ্যে এত কষ্ট করে আসলাম…” আমাকে দেখে উনি হাসিমুখে দোকান খুলে দিলেন। বললেন— “আপু, কী খাবেন বলুন?” আহা! এ জীবনে আর কী লাগে?

আরও পড়ুনঃ   ‘ভুলচুক মাফ’ ছবি মুক্তির বিষয়ে যা জানা গেল

নিজের অনুভূতি প্রকাশ করে ফারিয়া আরও লিখেছেন, এই ছোট ছোট ভালোবাসা আর মায়াগুলোই আমার কাছে আকাশসম। জীবনে আমি অনেক কিছু হতে পারিনি, খুব বড় নায়িকা বা বড় অভিনেত্রী হতে পারিনি। কিন্তু মানুষের এই ভালোবাসা আমার কাছে আশীর্বাদ। আজ আমি যা হতে পেরেছি, তা-ই আমাকে ভরিয়ে দিয়েছে কৃতজ্ঞতায়।

প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন ফারিয়া শাহরিন। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST