১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে, সেলিমা রহমান

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। যার মাধ্যমে দেশ গড়ার লক্ষ্য নিয়ে আগামীর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের রাজশাহী মহানগর ও জেলা আয়োজিত এক পথসভায় তিনি নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান। সোমবার বিকেলে রাজশাহী নগরেরর বাটার মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেলিমা রহমান।

আরও পড়ুনঃ   বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে : মিলন

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ সংস্কারের প্রথম নায়ক। তারই সুযোগ্য পূত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘুনেধরা দেশকে আবারও সংস্কার করার জন্য ৩১ দফা দিয়েছেন। এটা বাস্তবায়ন হলেই আর কোন ধরনের সংস্কারের প্রয়োজন নেই। এ জন্য সংস্কারের কথা বলে অগণতান্ত্রিক পদ্ধতি জিয়িয়ে রাখার কোন প্রয়োজন নেই।’

 

পথসভায় সভাপতিত্ব করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। বিশেষ অতিথি ছিলেন- বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, জেলার আহ্বায়ক আবু সাইদ চাঁদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগরের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা প্রমুখ।

আরও পড়ুনঃ   আ.লীগ পালিয়েছে, ওদের ভূত-প্রেতাত্মারা পালায়নি: মির্জা ফখরুল

রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক কে.এম ওবায়দুর রহমান চন্দন পথসভা সঞ্চলনা করেন। পথসভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১১

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১২

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৩

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৫

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৬

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৯

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

২০

Design & Developed by: BD IT HOST