২৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : আজ ভুটানের সঙ্গে ড্র করে সাফ অ-১৭ নারী টুর্নামেন্টের শিরোপা স্বপ্ন থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। সন্ধ্যায় টুর্নামেন্টের আরেক ম্যাচে ভারত ৫ -০ গোলে নেপালকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করেছে। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সাফের শিরোপা জেতার স্বপ্নের সমাপ্তি ঘটেছে বাংলাদেশের।

পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে ভারত। সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১০। বাংলাদেশ শেষ ম্যাচে জিতলেও ভারত ২ পয়েন্ট এগিয়ে থাকবে। চার দলের টুর্নামেন্টে অন্য দুই দল নেপাল ৩ ও ভুটান এক পয়েন্ট পেয়েছে। আগামী পরশু বাংলাদেশ-ভারত ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন

ঢাকায় অনুষ্ঠিত সাফ অ-২০ নারী টুর্নামেন্টে ভারত খেলেনি। ঐ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ভুটানে অ-১৭ টুর্নামেন্টে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরে আগেই ব্যাকফুটে ছিল। আজ ভুটানের বিরুদ্ধে ড্র করে চ্যাম্পিয়ন হওয়ার আশা দুরাশায় পরিণত হয়।

আরও পড়ুনঃ   সাংবাদিক রুহুল আমিন গাজীর প্রতি দলমত নির্বিশেষে শেষ শ্রদ্ধা

আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচের পর কোচ সংবাদ সম্মেলনে কথা বলেন। বাফুফে অবশ্য অন্য পদ্ধতিতে চলছে। ম্যাচ জয়ের পর মিডিয়া বিভাগ কোচ খেলোয়াড়দের মন্তব্য প্রেরণ করলেও হারের পর খোঁজ থাকে না। লাওসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় হারের পর বাটলারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে সাফ পর্যায়ে বাংলাদেশ ভুটানের বিপক্ষে প্রথম পয়েন্ট হারিয়েছে। এই ম্যাচ ড্রয়ের পর কোচের কোনো প্রতিক্রিয়া দেয়নি বাফুফে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST