২৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে হত্যার বদলা নিতে হত্যা: গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তিকে হত্যা করে বদলা নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- জিয়াউর রহমান (৪৬), জয়নাল হক (৫৩) ও নজরুল ইসলাম (৬০)। রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দী গ্রামে তাদের বাড়ি।

র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল বৃহস্পতিবার দুপুরে হোজা অনন্তকান্দী এলাকায় অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ১৪ মে ওই এলাকায় পূর্ব শত্রুতার জেরে মারামারির ঘটনায় হাসিবুর নামের এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনায় ১৫ মে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ওয়াজেদ আলি নামের এক ব্যক্তি। তিনি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০

গত ১০ আগস্ট ওয়াজেদ আলী তাঁর ছেলেকে নিয়ে হোজা বিলে নিজের পানবরজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের কমপক্ষে ৩০-৩৫ জন লাঠি, লোহার রড, হাঁসুয়া ও রামদা দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মারা যান। এ ঘটনায় নিহত ওয়াজেদ আলীর স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেন।

আরও পড়ুনঃ   নিখোঁজের ৬ দিন পর জঙ্গলে মিলল যুবকের মরদেহ

র‌্যাব জানিয়েছে, ঘটনার তদন্তে এ তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দুর্গাপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১০

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১১

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১২

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

১৩

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

১৪

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

১৫

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

১৬

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

১৭

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

১৮

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

১৯

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

২০

Design & Developed by: BD IT HOST