২২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

দাউদ ইব্রাহিমের অনুষ্ঠানে নাচ? মুখ খুললেন

অনলাইন ডেস্ক : ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের মূলহোতা দাউদ ইব্রাহিম। শুধু তাই নয়, মুম্বাইয়ের অন্ধকার জগতের বিভিন্ন কার্যকলাপও সংঘটিত হতো তার নেতৃত্বেই। অপরাধ জগতের এই ‘ডন’ কোথায় কখন কী করছেন, কাকপক্ষীতেও টের পায় না। আর সেই কারণেই তার খবর জানার জন্য এত আগ্রহ সবার।

বছরের পর বছর পেরিয়ে এখনো অধরা তিনি। পুলিশ-গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে বহাল তবিয়তে আছেন দাউদ ইব্রাহিম– এমনটাই শোনা যায়। তবে এই ‘ডন’কে নিয়ে নানা ধরনের তথ্য ঘুরে বেড়ায় বিভিন্ন মহলে।

শোনা যায়, তার সঙ্গে নাকি বলিউডের সখ্য দীর্ঘদিনের। কুখ্যাত এই ‘ডন’-এর ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে গিয়েছিলেন একাধিক বলিউড শিল্পী। সম্প্রতি শোনা যায়, ২০১০ সালে দাউদের অনুষ্ঠানে নাচতে গিয়েছিলেন অভিনেত্রী টুইঙ্কল খান্না। এ নিয়ে অবশেষে মুখ খুললেন অক্ষয়-ঘরনি।

আরও পড়ুনঃ   প্রেম নিয়ে টিপস দিলেন কোয়েল

শোনা যায়, দাউদের ডাকে সাড়া দেন টুইঙ্কল। রীতিমতো অনুষ্ঠান করেছেন। যদিও বহু বছর হলো অভিনয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ডিম্পল-কন্যা। অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে বিয়ের প্রায় দুই দশক কাটিয়ে ফেলেছেন। দুই সন্তানের মা তিনি। এদিকে অক্ষয় বরাবরই নিজের ভাবমূর্তি নিয়ে সাবধানি। কিন্তু তার স্ত্রীর সঙ্গেই নাকি দাউদের যোগাযোগ রয়েছে।

আরও পড়ুনঃ   ‘জিগরা’র ভরাডুবির পর দক্ষিণে মন আলিয়ার

এ খবরকে ভুয়া খবর বলে আখ্যা দিয়েছেন টুইঙ্কল। তার কথায়, আমি নাকি দাউদের ডাকে নাচতে গিয়েছিলাম। যদিও আমার ছেলেমেয়েরা ভাবে, আমার নাচ দেখা আর কুস্তি করা এক। তবুও যদি দাউদ চান, অনেক ভালো শিল্পীকে নিজের অনুষ্ঠানে ডাকতে পারবেন। আমি সেই ব্যক্তি নই। সবটাই মিথ্যা খবর।

২০১০ সালে এমন গুঞ্জন উঠলে অক্ষয় কুমার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, এমনটি হলে তো তার বাড়িতে পুলিশ যেত। অথচ পুলিশ বাহিনী তো দূরের কথা, একজন কনস্টেবলও আসেননি বাড়িতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST