২৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

আইনি বিপাকে রণবীর

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর সিং এবার বড়সড় আইনি ঝামেলার মুখে পড়েছেন। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দেশটির কর্ণাটকের বেঙ্গালুরুস্থ ‘হাই গ্রাউন্ড’ থানায় রণবীরের বিরুদ্ধে এই অভিযোগ জমা পড়ে।

অভিযোগের মূলে রয়েছে কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলের পবিত্র ‘চৌভুন্ডি দৈব্য’ সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অবমাননা। মাস কয়েক আগে ভারতের গোয়ায় আয়োজিত একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে ঋষভ শেট্টির কালজয়ী সিনেমা ‘কান্তারা’র ভূয়সী প্রশংসা করতে গিয়েছিলেন রণবীর।

আরও পড়ুনঃ   আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

অতি-উৎসাহে তিনি ছবিতে দেখানো চামুণ্ডাদেবীর অনুকরণ করে অভিনয় দেখান। শুধু তাই নয়, অভিনেতা চামুণ্ডাদেবীকে ‘মহিলা ভূত’ বলে সম্বোধন করেন। রণবীরের এমন মন্তব্য ও শারীরিক ভঙ্গি ঘিরেই বিতর্কের ঝড় ওঠে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেঠাল এই অভিযোগটি দায়ের করেছেন। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ এবং ৩০২ ধারায় অভিনেতার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, রণবীর সিং হিন্দু দেব-দেবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং অভিনয়ের নামে চামুণ্ডাদেবীকে উপহাস করে কর্ণাটকের সংস্কৃতিকে অপমান করেছেন।

আরও পড়ুনঃ   ৫৪ বছরেও বিয়ে না করার কারণ জানালেন টাবু

ঘটনার সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন ‘কান্তারা’ খ্যাত পরিচালক ও অভিনেতা ঋষভ শেট্টি। এক সাক্ষাৎকারে তিনি জানান, রণবীর যখন মঞ্চে এমনটা করছিলেন, তখন তিনি বার বার ইশারায় তাকে থামতে বলেছিলেন।

ঋষভ বলেন, ‘আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম। সিনেমা বা অভিনয় হতেই পারে, কিন্তু যে দৈব্যের রূপ ওখানে দেখানো হয়েছে, তা অত্যন্ত পবিত্র ও সংবেদনশীল বিষয়। আমাদের কাছে এই দেব-দেবী খুব গভীর আবেগের জায়গা। তাই আমি যেখানেই যাই, এই দৈব্যের নকল করতে সবাইকে নিষেধ করি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST