২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় ভুট্টা খেতে পড়ে ছিল বৃদ্ধার লাশ, ফিরোজ গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ার সুরজু বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে খুনের অভিযোগে মামলার অন্যতম প্রধান আসামী ফিরোজ‘কে সাভার থেকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। ফিরোজের বাড়ি উপজেলার উজালপুর গ্রামে। নিহত বৃদ্ধাও একই গ্রামের বাসিন্দা ছিলেন। গত ২৬ মে বিকেলে এলাকার একটি ভুট্টা খেতে তার লাশ পাওয়া যায়।

এ নিয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলায় ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে ঢাকার সাভারের কলমা এলাকায় যৌথভাবে এ অভিযান চালায় র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসি, র‌্যাব-৪ এর সিপিসি-২ সাভার ক্যাম্পের একটি দল। বৃহস্পতিবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে দাদির দেওয়া জুস খেয়ে নাতির মৃত্যু: বিষ মেশানোর অভিযোগ

র‌্যাব জানায়, গত ২৬ মে বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির ছাগল আনতে উজালপুর বিলে যান সুরুজ বেগম। কিন্তু তিনি আর ফিরে আসেননি। পরে রাত ৮টার দিকে গ্রামের একটি ভুট্টা খেতে ওড়না দিয়ে মুখ ও গলা পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।

আরও পড়ুনঃ   মনিরামপুরে বিডি খবর-এর ভারপ্রাপ্ত সম্পাদককে প্রকাশ্যে গুলি করে হত্যা

হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। ফিরোজকে পুঠিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST