২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

গোটা জাতি এখন নির্বাচনমুখী : বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার : গোটা জাতি এখন নির্বাচনমুখী বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। তিনি আজ (২৮ আগস্ট) সকালে তাঁর সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় এ মন্তব্য করেন।

বিভাগীয় কমিশনার বলেন, গত শনিবার প্রধান নির্বাচন কমিশনার আমাদের সাথে নির্বাচন বিষয়ে মতবিনিময় করেছেন। আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তিনি অন্যান্য দপ্তরগুলোকেও প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানান।

আসন্ন শীত মৌসুমে কেউ যেন অবৈধভাবে পুকুর কাটতে না পারে মৎস্য দপ্তরকে সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কৃষি জমি ধ্বংস করে ফেললে চলবে না। আমাদের যেমন মাছ দরকার, তেমনি কৃষি জমি রক্ষা করাও জরুরি।

এসময় বর্ষায় যে সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের জন্য সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টার নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে সড়ক বিভাগকে অনুরোধ জানান তিনি ।

আরও পড়ুনঃ   বিদেশিদের নিয়েই আজ মাঠে নামবে রাজশাহী

সভায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান করবে। ১ সেপ্টেম্বর থেকে এই টিকা দেওয়ার সিদ্ধান্ত ছিল। সেটি পরিবর্তিত হয়ে এখন ১২ অক্টোবর থেকে দেওয়া শুরু হবে। নিবন্ধন কাজ চলমান রয়েছে। এই টিকা নেওয়ার জন্য শিশুদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।

স্বাস্থ্য বিষয়ক আলোচনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কুকুর ও সাপের উপদ্রব থেকে বাঁচতে উপজেলা পর্যায়ের হাসপাতালে ভ্যাকসিন নিশ্চিত করার অনুরোধ জানান।

পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, অধিকাংশ নদীর পানি এখন কমতির দিকে। তবে পূর্বাভাস আছে যে, অতিবৃষ্টির কারণে এ বছর আরও একবার পানি বাড়তে পারে। পানি উন্নয়ন বোর্ড সতর্ক আছে এবং তাদের প্রস্তুতিও রয়েছে।

আরও পড়ুনঃ   ১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়াম বাফুফের

জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগিতা আবার শুরু হচ্ছে। ৫ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতার জন্য আবেদন করা যাবে। সারা দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই হবে। অভিনয়, আবৃত্তি, গল্প বলা বা কৌতুক, সাধারণ নৃত্য বা উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান বা আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত এবং হামদ-নাত বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ এবং রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসকগণ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST