২৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া থেকে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফয়সাল (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, সোমবার ২৫ আগস্ট ভোর রাত ১টা ৩০ মিনিটে পুঠিয়া উপজেলার আগলা এলাকায় অভিযান চালিয়ে ফয়সালকে আটক করা হয়। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।

ঘটনার সূত্রে জানা যায়, গত ১৪ মে পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে মারামারির ঘটনায় হাসিবুর নামে একজন নিহত হন। এ ঘটনায় পরদিন থানায় হত্যা মামলা হয়। মামলার আসামি ওয়াজেদ আলী জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন।

আরও পড়ুনঃ   সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

এরপর গত ১০ আগস্ট সকালে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলের পশ্চিম পাশে নিজের পান বরজে কাজ করার সময় প্রতিপক্ষ গ্রামের অন্তত ৩০–৩৫ জন লাঠি, রড, হাসুয়া ও রামদা দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ওয়াজেদ আলী গুরুতর জখম হন এবং তার ছেলে মাসুম ও স্ত্রী লাইলী বেগমও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ৫০ মিনিটে ওয়াজেদ আলী মারা যান।

আরও পড়ুনঃ   গোয়ালকান্দি ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক বকুল খরাদী গ্রেফতার

এই নারকীয় ডাবল মার্ডার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি হয়। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বিভিন্ন স্থানে অভিযান চালায়। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই নাটোর সদর এলাকা থেকে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ সোমবার রাতে পুঠিয়া থেকে প্রধান আসামি ফয়সালকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১০

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১১

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১২

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৩

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৪

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৫

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৬

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৭

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৮

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST