২৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন

অনলাইন ডেস্ক : ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী রুশ প্রদেশ ক্রুস্কের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

শনিবার স্থানীয় সময় শেষ রাতের দিকে ঘটেছে এই ঘটনা। পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছাকাছি। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, অল্প সময়ের মধেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং বেশ কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষমতয়। আগুনে বিদ্যুৎকেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার ধ্বংস হয়ে যাওয়ায় কেন্দ্রটির প্রায় অর্ধক অংশ অচল হয়ে গেছে এবং উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশ কমে গেছে।

আরও পড়ুনঃ   অত্যাধুনিক যুদ্ধ ট্যাংক নিয়ে সীমান্তে ভারতীয় সেনাদের মহড়া

তবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ব্যতীত আগুনে অন্য কোনো নিহত বা আহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল রাশিয়ার ১৩টি প্রদেশ লক্ষ্য করে শতাধিক বিস্ফোরকবাহী কামিকাজি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেন। সেগুলোর মধ্যে ৯৫টিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ প্রতিরক্ষা বাহিনীর ড্রোন ইউনিট। ক্রুস্ক অঞ্চলে ১০টি ড্রোনকে ধ্বংস করেছে রুশ বাহিনী।

আরও পড়ুনঃ   আ.লীগ নেতা ও রাবির সাবেক অধ্যাপককে পুলিশে দিল জনতা

গত সাড়ে তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেন বরাবরই রাশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও স্থাপনাগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে। এর আগে চলতি আগস্টের শুরুর দিকে রাশিয়ার সরকারি তেল পরিশোধন কোম্পানি সিজরানের একটি কারখানায় হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী।

সূত্র : রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST