২৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশে উডের সবচেয়ে প্রিয় পাওয়ার হিটার যিনি

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে অন্য দেশের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে বাংলাদেশ। বিশেষ করে বড় শট খেলায় পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেটারদের দুর্বলতা স্পষ্ট। ফলে বড় শটে ভালো করতে পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে নেমেছে বিসিবি। বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড। ইতোমধ্যে তিনি বাংলাদেশে কাজ শুরু করেছেন।

বর্তমানে সিলেটে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন উড। সেখানেই আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। এ সময় তার কাছে বাংলাদেশে তার প্রিয় পাওয়ার হিটারের নাম জানতে চাওয়া হয়। এ সময় উড জাকের আলী অনিকের কথা জানান। গতকাল তার হাতে বিশাল হাতুড়ি দেখা গিয়েছিল।

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

এ নিয়ে উড বলেন, ‘বাংলাদেশে প্রিয় কে? সবাই একেকরকমভাবে ভিন্ন। একজনকে বেছে নিতে হলে জাকেরকে বেছে নিব। হি ইজ ডেঞ্জারাস। কোচ হিসেবে আপনাকে আউট অব দ্য বক্স ভাবতে হবে। আমি হাতুড়ি ব্যবহার করেছি, যেটা জাকেরের হাতে দেখেছেন। ওকে বুঝিয়ে দিচ্ছিলাম এটা কী কাজে ব্যবহার করতে হবে। তাকে দেখাচ্ছিলাম আমি এটা কী কারণে ব্যবহার করি।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে ভিসার নামে অর্থ হাতাচ্ছে ‘রহমান লাইফ সলুশন’ নামক প্রতিষ্ঠান

এছাড়া প্রো ভেলোসিটি ব্যাট নিয়ে উড বলেন, ‘এটা অন্যতম সেরা ব্যাটিং প্র্যাকটিস টুল। এটা আপনার সুইং ক্লিন করে, এটা ব্যাটের চেয়ে একটু ভারি। ৩ পাউন্ডের ওপরে। যখন আপনি ব্যান্ড করেন ১৫ পাউন্ডের চাপ তৈরি করে। এটা হাতের শক্তি বাড়ায়, সুইং আরও ভালো করে। খেলোয়াড়রা ইনস্ট্যান্ট ফিডব্যাক পায়। এটা দারুণ একটা টুল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST