১৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নারী সাফের সংবাদ সম্মেলনেও ‘পাঙাস মাছ’ প্রসঙ্গ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ নারী ফুটবল দল অত্যন্ত ব্যস্ত সময় পার করছে। সিনিয়র দল মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই খেলে আসার পরই ছিল সাফ অ-২০। সেই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দম ফেলার ফুসরত ছিল না। কয়দিন পরই ছিল লাওসে এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের বাছাই। সেখানেও এশিয়া কাপ নিশ্চিত করে দেশে ফেরার দুই দিনের মধ্যে অ-১৭ দল ভুটান যাচ্ছে সাফের টুর্নামেন্ট খেলতে।

নারী দলের হেড কোচ পিটার বাটলার অ-২০ দলে কোচিং করিয়েছেন। লাওস থেকে তিনি ইংল্যান্ডে ছুটি কাটাতে গেছেন। তাই অ-১৭ দলের হেড কোচের দায়িত্বে মাহবুবুর রহমান লিটু। নারী দলের সঙ্গে দীর্ঘদিন থাকলেও হেড কোচের দায়িত্ব পান কালেভদ্রে। অ-২০ দলের মতো ১৭ পর্যায়েও শিরোপায় চোখ বাংলাদেশের, ‘আমরা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। আশা করি এবারও ভালো কিছু প্রত্যাশার। সবাই দোয়া করবেন।’

আরও পড়ুনঃ   শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে, পিটিআইকে ড. ইউনূস

সাফ অ-২০ টুর্নামেন্টে ভারত বাংলাদেশে আসেনি। ভুটানের টুর্নামেন্টে অবশ্য খেলবে। ভারত, ভূটান, নেপাল, বাংলাদেশ নিয়ে চার দলের টুর্নামেন্ট হবে ডাবল রাউন্ড রবিন লিগের মতো। ছয় ম্যাচ পর শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। ২০-৩১ আগস্ট ভূটানের চাংলিমিথাং স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। বাংলাদেশের সাফ অ-১৭ দলে একেবারে নতুন আট জন। যাদের আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক হবে। অন্য ১৫ জনের সাফের টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে।

আগামীকাল ভুটানগামী দলের সংবাদ সম্মেলনে হঠাৎ উঠে এসেছে নারী দলের ক্যাম্পে পাঙাস মাছ খাওয়ানো প্রসঙ্গ। ঢাকা ব্যাংক বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে রয়েছে অর্ধযুগ। তারা স্পনরশিপ বাবদ বাফুফেকে বছরে টাকা প্রদান করে এবং এরপরও কেন পাঙাস খাওয়ানোর অভিযোগ উঠে। ঢাকা ব্যাংক ও বাফুফে দুই পক্ষের কেউই আর্থিক অঙ্ক প্রকাশ করেনি। অনেক ফেডারেশন আর্থিক পৃষ্ঠপোষকতার অঙ্ক প্রকাশ করলেও বাফুফে করে না এ নিয়ে কিরণের মন্তব্য, ‘আমাদের অডিট রিপোর্টে সব কিছু থাকে। আমরা আর্থিক বিষয়ে স্বচ্ছ। প্রতি ফেডারশেনের আলাদা দর্শন ও নীতি রয়েছে।’

আরও পড়ুনঃ   অর্ধেকের বেশি কোটা ফাঁকা রেখে শেষ হলো হজ নিবন্ধন

দিন তিনেক আগে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, ‘ফুটবলারদের পাঙাস খাওয়ানো হয় না।’ আজ সংবাদ সম্মেলনে এটি আবার আসলে নারী উইংয়ের প্রধান অ-১৭ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাসকে বলতে বললে অর্পিতা বলেন, ‘আমাদের পাঙাস খাওয়ানো হয় না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১১

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১২

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৩

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৪

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

১৭

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

১৮

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

১৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST