১১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

১০০ কোটির সম্পত্তির মালিক, কে এই অভিনেত্রী

অনলাইন ডেস্ক :  বলিউড কিংবা দক্ষিণী সিনেমার জগত সবসময়ই তারকাদের গোপন জীবন ও ব্যক্তিগত সংগ্রাম নিয়ে আগ্রহী ভক্তদের নজর কাড়ে। অনেকের ক্ষেত্রে আকাশ ছোঁয়ার গল্প থাকলেও তার পেছনে থাকে কিছু করুণ গল্প। এমনও আছে, এখন কোটি টাকার মালিক, অথচ একটা সময় কাটিয়েছেন না খেয়ে। খারাপ সময়ের মাঝে প্রতিভাকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম, আর অবিচল ইচ্ছাশক্তি- যা মিলিয়ে দেয় সফলতায়। 

সম্প্রতি এক তারকার উত্থান ও সংগ্রামের এক কাহিনী শোরগোল তুলেছে চলচ্চিত্র মহলে; বলা হচ্ছে, দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর কথা। 

আরও পড়ুনঃ   আইসিইউ থেকে জেনারেল বেডে নেওয়া হয়েছে সাইফকে

সামান্থা ১৯৮৭ সালের ২৮ এপ্রিল কেরালার আলাপ্পুঝায় জন্মগ্রহণ করেন। তার বাবা তামিলনাড়ুর এবং মা কেরালার। শৈশব কেটেছে চেন্নাইয়ে, যেখানে তিনি স্কুল শেষ করেন। দ্বাদশ শ্রেণীর পর পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় উচ্চশিক্ষার খরচ চালানো কঠিন হয়ে পড়ে। পড়াশোনার খরচ চালানোর জন্য সামান্থা মডেলিংয়ে অংশ নেন, যা তার জীবনে বড় মোড় আনে।

মডেলিং করতে করতে সামান্থা একদিন নজরে আসে পরিচালক রবি বর্মণের। এরপর গৌতম মেননের পরিচালনায় ‘ইয়ে মায়া চেসাভে’ সিনেমার  মাধ্যমে প্রথম পর্দায় আসেন এই অভিনেত্রী।

তবে আলোচনার বিষয় এই যে, এই তারকা নাকি না খেয়েও পর্যন্ত কাটিয়েছেন। অথচ আজ ১০০ কোটির সম্পত্তির মালিক এই অভিনেত্রী। কঠোর পরিশ্রম এবং প্রতিভার জোরে তিনি এই জায়গা অর্জন করেছেন এবং অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

আরও পড়ুনঃ   যারা ধর্ষণের বিচার চাইছে, তারাই কাজের বিনিময়ে শোয়ার শর্ত দিয়েছে

জানা গেছে, অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট, বিলাসবহুল গাড়ি এবং ফ্যাশন ব্র্যান্ডে বিনিয়োগ করে সামান্থা আর্থিকভাবে সুদৃঢ় অবস্থানে পৌঁছেছেন। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে তার সম্পত্তির মূল্য প্রায় ১০১ কোটি রুপি।

২০১৭ সালে তিনি অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা।,কিন্তু ২০২১ সালে বিচ্ছেদ ঘটে। যদিও কিছু সময় ২০০ কোটির ভরণপোষণের দাবি ওঠে, সামান্থা তা অস্বীকার করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST