৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

আইসিসি থেকে বড় পুরস্কার পেলেন সিরাজ-সালমানরা

অনলাইন ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের রোমাঞ্চকর টেস্ট সিরিজে ২-২ ড্র নিয়ে ফিরেছে ভারত। যেখানে বড় অবদান ছিল সিরিজের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণার। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান। ব্যাট হাতে সাহিবজাদা ফারহান, সালমান আগা এবং বোলিংয়ে সুফিয়ান মুকিমরা ছিলেন বেশ উজ্জ্বল। দারুণ পারফরম্যান্সের সুবাদে এসব ক্রিকেটার র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন।

আজ (বুধবার) পুরুষ ক্রিকেটের সাপ্তাহিক হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ওভালে সিরিজের শেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারতের পক্ষে সিরাজ ৯ এবং প্রসিধ কৃষ্ণা ৮ উইকেট শিকার করেন। যা ইংলিশদের বিপক্ষে নাটকীয়ভাবে ভারতকে ৬ রানের জয় এনে দেয়। এরপর দুজনেই টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে পেয়েছেন ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্টস। সিরিজে সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করা সিরাজ ১২ ধাপ এগিয়ে ১৫তম হয়েছেন।

৩ ম্যাচে ১৪ উইকেট শিকার করা কৃষ্ণাও পেয়েছেন ক্যারিয়ারসেরা ৩৬৮ পয়েন্ট। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিনি এগিয়ে ২৫ ধাপ উঠে গেছেন ৫৯ নম্বরে। এ ছাড়া সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ উইকেট নেওয়া ইংলিশ পেসার জশ টাং ১৪ ধাপ এগিয়ে ৪৬তম হয়েছেন। এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে আলো ছড়ানো দুই নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি (৩ ধাপ এগিয়ে চতুর্থ) ও নাথান স্মিথও (২৪ ধাপ এগিয়ে ৮৫তম) বড় উন্নতি করেছেন টেস্টে। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে তিনে আছেন যথাক্রমে– জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স।

আরও পড়ুনঃ   ফোরজি নেটওয়ার্ক বন্ধের নির্দেশ

ব্যাট হাতে বড় রান দেখা গেছে ভারত-ইংল্যান্ড সিরিজে। টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন জো রুট। যদিও ব্যাটিং র‌্যাঙ্কিং সর্বশেষ হালনাগাদ হয়েছে ৩১ জুলাই। সে হিসেবে ওভাল টেস্ট এখনও বিবেচনায় নেয়নি আইসিসি। ৪৮১ রান করে সিরিজসেরা হওয়া ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক এক ধাপ এগিয়ে এখন দ্বিতীয়। ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল তিন ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন। ইংলিশ সিরিজে সর্বোচ্চ রানসংগ্রাহক (৭৫৪) ভারতীয় অধিনায়ক শুভমান গিল। যদিও সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী টেস্টে ৪ ধাপ পিছিয়ে ১৩তম ব্যাটার তিনি।

আরও পড়ুনঃ   বাজেটে দাম কমতে পারে যেসব পণ্যের

টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের হাসান নওয়াজ ২৪ ধাপ এগিয়ে ৩০তম, সাইম আইয়ুব ২৫ ধাপ এগিয়ে ৩৭তম, সাহিবজাদা ফারহান ৩৪ ধাপ এগিয়ে ৬৩তম এবং সালমান আলি আগা ১৫ ধাপ এগিয়ে ৭৬তম হয়েছেন। আর টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পাকিস্তানের সুফিয়ান মুকিম (৬৯ ধাপ এগিয়ে ৩৫তম), মোহাম্মদ নওয়াজ (৫১ ধাপ এগিয়ে ৫৬তম) ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার (২৩ ধাপ এগিয়ে ৩২তম)।

টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে আগে থেকেই শীর্ষে দুইয়ে আছেন জ্যাকব ডাফি ও অদিল রশিদ। এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন উইন্ডিজ স্পিনার আকিল হোসেন। এ ছাড়া ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে আছেন যথারীতি অভিষেক শর্মা, ট্রাভিস হেড ও তিলক ভার্মা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST