৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘হয় পুরো গাজা দখল করুন, নয়তো ইস্তফা দিন’-নেতানিয়াহু

অনলাইন ডেস্ক : গাজায় সংঘাত ইস্যুতে নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামিরকে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যদি পুরো গাজা উপত্যকা দখলে আনার পরিকল্পনা তার না থাকে, তাহলে যেন তিনি পদত্যাগ করেন।

সেনাপ্রধানকে উদ্দেশ্য করে এক লিখিত বার্তায় তিনি বলেছেন, “আমাদের লক্ষ্য পুরো গাজা দখলে আনা। এজন্য গাজার সর্বত্র আমাদের অভিযান চালাতে হবে। এমনকি হামাস যেসব অঞ্চলে ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে বলে আমরা সন্দেহ করছি, সেসব অঞ্চলেও চালাতে হবে অভিযান। আমাদের এই লক্ষ্য যদি আপনার পছন্দ হয়— তাহলে দায়িত্ব পালন করুন, নয়তো ইস্তফা দিন।”

আরও পড়ুনঃ   রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে পাহাড়ি অঞ্চলে

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দৈনিক জেরুজালেম পোস্ট।

গত জানুয়ারিতে ইসরায়েলের সেনাপ্রধানের পদ থেকে অব্যাহতি নেন লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি। পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রধান লক্ষ্য হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করা। সেই লক্ষ্য পূরণ হয়নি বলেই পদত্যাগ করছেন তিনি।

লেফটেন্যান্ট জেনারেল হালেভি পদত্যাগের দু’মাস পর মার্চ মাসে নতুন সেনাপ্রধান হন লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামির।

আরও পড়ুনঃ   গাজায় ছড়িয়ে পড়ছে দুর্ভিক্ষ, অনাহারে আরও ১০ জনের মৃত্যু

এদিকে আজ মঙ্গলবার সকালে নেতানিয়াহু মন্ত্রিসভার একটি বর্ধিত বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। সেই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হলো গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি’।

হামাসের প্রতিক্রিয়া
সেনাপ্রধানকে নেতানিয়াহুর বার্তার প্রতিক্রিয়া জানিয়েছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির একজন মুখপাত্র বলেন, “আমরা তার বার্তাকে গুরুত্ব দিচ্ছি না। তার মূল লক্ষ্য যে পুরো গাজা দখল করা— তা আমরা আগে থেকেই জানি।”

সূত্র : জেরুজালেম পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১০

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১১

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১২

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৩

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৪

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৫

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

১৬

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

১৭

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১৮

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST