৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল রাশিয়া

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের প্রতিক্রিয়ায় দেশটির সঙ্গে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে রাশিয়া। ১৯৮৭ সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে।

সোমবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “সোভিয়েত আমলে যে পরিস্থিতির কারণে রাশিয়া আইএনএফ চুক্তি স্বাক্ষরে বাধ্য হয়েছিল, অবস্থা আর তেমন নেই। ন্যাটো জোটভুক্ত দেশগুলো রাশিয়ার ভৌগলিক নিরাপত্তা ও অখণ্ডতার জন্য হুমকি হয়ে উঠেছে। এই কারণে রাশিয়া আইএনএফ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।”

পরে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভও সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির সত্যতা স্বীকার করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেছেন, “রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পরমাণু অস্ত্র মোতায়েন সংক্রান্ত চুক্তি থেকে সরে আসা নিয়ে যে বিবৃতি দিয়েছে, তা সঠিক। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর রাশিয়াবিরোধী নীতির কারণে এই পদক্ষেপ গ্রহণে বাধ্য হয়েছে মস্কো।”

আরও পড়ুনঃ   আসামে ব্যাপক বন্যা : পানিবন্দি ১৯ জেলায় ৬ লক্ষাধিক মানুষ

১৯৮৭ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত আইএনএফ চুক্তির মূল শর্ত ছিল— সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া কখনও পরস্পরের দিকে তাক করে পরমাণু অস্ত্র মোতায়েন করবে না।

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি এই শর্ত ভেঙেছেন। গত ১ আগস্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প জানান, তিনি রাশিয়ার কাছাকাছি ‘উপযুক্ত স্থানে’ দু’টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

এ পদক্ষেপ নেওয়ার জন্য মেদভেদেভকে দায়ী করে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, “রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা কাউন্সিলের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক উচ্চমাত্রার উসকানিমূলক বিবৃতির প্রতিক্রিয়া হিসেবে আমি উপযুক্ত জায়গায় দু’টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।”

মেদভেদেভকে উদ্দেশ্য করে পোস্টে ট্রাম্প আরও বলেছিলেন, “আমি তাকে বলতে চাই যে নির্বুদ্ধিতাপূর্ণ এবং উসকানিমূলক বক্তব্য-বিবৃতির ফলাফল তার ধারণার চেয়েও বেশি বিপদজনক হতে পারে। কারণ শব্দ খুবই গুরুত্বপূর্ণ এবং এই শব্দ প্রায়েই আমাদের অনাকাঙিক্ষত পরিস্থিতির দিকে চালিত করতে পারে। আমি আশা করছি যে আমাদের মধ্যে এমন কিছু ঘটবে না।”

আরও পড়ুনঃ   বিক্ষোভে অচল পাকিস্তানের আজাদ কাশ্মির, নিহত ১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য সম্প্রতি রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের আল্টিমেটাম দেন ট্রাম্প, যার কঠোর সমালোচনা করেন মেদভেদেভ। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেছিলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে আল্টিমেটাম-আল্টিমেটাম খেলা খেলতে চাইছেন। মার্কিন প্রেসিডেন্টের এসব নাটুকেপনাকে পাত্তা দেওয়ার সময় রাশিয়ার নেই। সেই সঙ্গে আমরা পরিষ্কারভাবে বলতে চাই— প্রতিটি নতুন আল্টিমেটামের অর্থ হলো (রাশিয়া-যুক্তরাষ্ট্র)সম্ভাব্য যুদ্ধর দিকে এক কদম করে অগ্রসর হওয়া।”

মেদভেদেভের এই সমালোচনার পর রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেই নির্দেশ দেওয়ার দুই দিনের মধ্যে আইএনএফ চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলো রাশিয়া।

সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

২

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

৪

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

৫

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

৬

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

৭

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

৯

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১০

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

১১

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

১২

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

১৪

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১৫

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

১৬

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১৮

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

২০

Design & Developed by: BD IT HOST