৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

কসমেটিক সার্জারি করিয়েও কেন স্বীকার করে না, তামান্নার কড়া জবাব

অনলাইন ডেস্ক : বলিউডে নায়িকাদের সৌন্দর্য নিয়ে চিরকালই চলেছে আলোচনা—কখনও প্রশংসা, তো কখনও কড়া সমালোচনা। তবে কসমেটিক ট্রিটমেন্ট বা সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা প্রযুক্তির ব্যবহার নিয়ে সাম্প্রতিককালে যে বিতর্ক দানা বেঁধেছে, তার কেন্দ্রে এখন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, “সিনেমার জগতের কারও সঙ্গে কিছু হলেই, সেটা নিয়ে আলোচনার ঝড় ওঠে। কারণ মানুষ মিডিয়াতে থাকা ব্যক্তিদের জীবন সম্পর্কে কিছু জানে, তাই তাদের নিয়েই কথা বলে। কিন্তু এমন অনেক মানুষ আছে, যাদের জীবন সম্পর্কে কেউ কিছু জানে না, কোনোদিন জানবেও না। এসব নিয়ে আলোচনা করেই থেমে যাই আমরা, তাতে কোনো সমাধান হয় না।”

তামান্না আরও বলেন, এখনকার প্রজন্ম, বিশেষত জেন-জি, কসমেটিক প্রসিডিওরের ব্যাপারে অনেক বেশি খোলামেলা। যারা এই ধরনের ট্রিটমেন্ট নেয়, তারা এখন খোলাখুলি বলতেও পারে। কিন্তু অনেকেই আছেন যারা জাজমেন্টের ভয়ে মুখ খোলেন না। কেউ কিছু বললেই তাদের দিকেই আঙুল তোলা হয়… সমাজের একটা বড় অংশ আছে যারা তারকাদের চেহারা নিয়ে সারাক্ষণ বিচার করতে ভালোবাসে। এতটা জাজমেন্টের মধ্যে দিয়ে কেউ যেতে চায় না।

আরও পড়ুনঃ   বাবা হচ্ছেন অভিনেতা পরমব্রত

এই প্রসঙ্গে তিনি বলেন, “সবাই তাদের জীবন নিয়ে স্বাচ্ছন্দ্য না, সবারই নিজস্ব স্পেস থাকে। আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে তো সেই সমালোচনার মাত্রা আরও বেশি।”

প্রসঙ্গত, ২৭ জুন রাতে মুম্বাইয়ে নিজ বাসভবন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় শেফালি জরিওয়ালাকে। প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও, পরবর্তীতে সূত্র মারফত জানা যায় যে অভিনেত্রী গ্লুটাথায়োন ইনজেকশন নিচ্ছিলেন, যা অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। ওই ইনজেকশনের প্রভাবেই মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকেরা।

আরও পড়ুনঃ   লাক্সের অ্যাম্বাসাডর হচ্ছেন সুহানা খান

অন্যদিকে, তামান্না ভাটিয়া এবার দেখা দেবেন সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘ভান: ফোর্স অফ দ্য ফরেস্ট’-এ। বলাজি মোশন পিকচার্স এবং টিভিএফ প্রযোজিত এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্মটি মুক্তি পাবে আগামী মে মাসে।

তামন্না আরও জানান, ছোটবেলায় তিনি মনে করতেন ‘ছিপছিপে শরীর’ মানেই ‘সুন্দর’। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছেন, সৌন্দর্য বা আত্মসম্মান কেবল শরীরের মাপে আটকে থাকে না।

অভিনেত্রী বলেন, একটা সময় ছিল যখন আমি ভাবতাম ছিপছিপে চেহারা হলেই আমি সুন্দর। কিন্তু পরে বুঝলাম, ওটা আসলেই আমাকে ভাল অনুভব করাত না। সুন্দর লাগার অনুভূতি আসলে আমার ওজনের ওপর নির্ভর করে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST