৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

কাঠগোলাপের মাঝে নিজেকে খুঁজে পেলেন প্রভা

অনলাইন ডেস্ক : এক সময় ছিল যখন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা। তার অভিনয় দক্ষতা আর প্রাণবন্ত উপস্থিতি দিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছিলেন। বর্তমানে প্রভা স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে এবং সেখানেই নিজের নতুন পেশায় মনোযোগ দিয়েছেন।

অভিনয় থেকে দূরে সরে গেলেও প্রভা নিজেকে হারিয়ে যেতে দেননি। তার ইনস্টাগ্রাম প্রোফাইল বলছে, তিনি এখন একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

প্রায়ই তিনি তার মেকআপের বিভিন্ন ভিডিও এবং টিউটোরিয়াল শেয়ার করেন। সম্প্রতি প্রভা একটি ভিডিও শেয়ার করেছেন যা তার ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুনঃ   পাপ মুছে ফেলতে ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন পুনম পাণ্ডে

ভিডিওতে দেখা যায়, তিনি একটি সাদা ফ্রক পরে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন এবং তার হাতে রয়েছে কাঠগোলাপ। হালকা হাসি আর কাঠগোলাপের শুভ্রতা যেন মিলেমিশে একাকার হয়ে এক মায়াবী দৃশ্যের সৃষ্টি করেছে।

শায়ান চৌধুরী অর্ণবের জনপ্রিয় গান, ‘কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো’ যেন এই ভিডিওটির সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।

আরও পড়ুনঃ   মধ্যরাতে রাস্তায় নামলেন শুভশ্রী, পার্নো, মিমিরা

অভিনেত্রীর এই মিষ্টি হাসির প্রশংসা করেছেন তার ভক্তরা। মন্তব্যের ঘরে অনেকেই তাকে ‘সুন্দরী’ বলে অভিহিত করেছেন এবং ভালোবাসার ইমোজি দিয়েছেন। কেউ কেউ তার হাসি এবং কাঠগোলাপের সৌন্দর্যের মধ্যে এক অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন।

উল্লেখ্য, সাদিয়া জাহান প্রোভা ২০০৫ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে তার যাত্রা শুরু করেন। এরপর তিনি অনেক জনপ্রিয় নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST