৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে কলেজের ভেতর দিয়ে রাস্তা অধিগ্রহণ বন্ধের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শাহনেয়ামতুল্লাহ কলেজের সীমানা প্রাচীর ভেঙে কলেজের লিজকৃত জমির মধ্য দিয়ে রাস্তা অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের ভেতর দিয়ে রাস্তা নির্মাণের তীব্র প্রতিবাদ জানায় শিক্ষক-শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, কতিপয় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের চক্রান্তে কলেজের সীমানা প্রাচীর ভেঙে কলেজের ভেতর দিয়েই রাস্তা করার চেষ্টা করা হচ্ছে। এনিয়ে অধিগ্রহণের কাজ শুরু করেছে প্রশাসন। কলেজের ভেতর দিয়ে রাস্তা হলে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হবে। তাই দ্রুত এই সীদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ   নিয়ামতপুর ট্রাক্টরের ধাক্কায় উল্টে গেল আলুবোঝাই অটোভ্যান, আহত ২

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মাহফুজুল হাসান ডন, প্রভাষক নওসাবাহ নওরীন নেহা, মুহাম্মদ ফারহাত হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থী আবু বক্কর, নওয়াব শরীফ মারুফ, উৎস আসিফসহ অন্যান্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

২

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৩

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৪

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৫

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৬

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৭

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৮

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১০

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১১

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১২

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৬

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৭

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৮

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৯

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST