১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ি আটক

লালপুর(নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে নিজ শয়নকক্ষ থেকে নিলা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়িকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুর পলাতক রয়েছেন।

নিহত নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেনের (৩২) স্ত্রী এবং ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারের মেয়ে। তার চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

আরও পড়ুনঃ   এখনো থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় গৃহবধূ নিলা বেগম ঘরের ভেতরে একা ছিলেন। হঠাৎ করেই তার শাশুড়ি মর্জিনা বেগম ঘরে ঢুকে দেখতে পান, ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে আছেন নিলা। শাশুড়ির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ওয়ালিয়া ফাঁড়ি ও লালপুর থানা পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ   রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক আফিয়া আখতার

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে। নিহতের স্বামী মোজাফফর হোসেন ও শ্বশুর খোশবার হোসেন ঘটনার পর থেকে পলাতক। তাদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

২

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

৩

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৪

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৫

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৬

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৭

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৮

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

১০

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১১

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৪

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৫

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৮

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৯

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

২০

Design & Developed by: BD IT HOST