১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউসে ২০০ মিলিয়ন ডলারে বলরুম নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সরকারি অভ্যর্থনা অনুষ্ঠানের জন্য একটি বিশাল বলরুম নির্মাণের পরিকল্পনা করছেন।

ট্রাম্প তার পছন্দ অনুযায়ী হোয়াইট হাউসের সংস্কার করবেন বলে ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

এটি হতে যাচ্ছে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে মার্কিন নির্বাহী প্রাসাদের বৃহত্তম প্রকল্পগুলোর মধ্যে একটি।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ২০০ মিলিয়ন ডলার ব্যয়ের এই প্রকল্পের অর্থায়ন করবেন ট্রাম্প নিজে এবং কিছু অজ্ঞাত দাতা।

আরও পড়ুনঃ   ইরান যুদ্ধ : এই প্রথম ‘ড্রোন স্পিডবোট’ মোতায়েন করল যুক্তরাষ্ট্র

ব্রিফিংয়ে লেভিট বলেন, ‘গত ১৫০ বছর ধরে বিভিন্ন প্রেসিডেন্ট, প্রশাসন ও হোয়াইট হাউসের কর্মীরা বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য একটি স্থায়ী বড় স্থান চেয়েছেন।’

ট্রাম্প বলেন, আমি জিনিসপত্র তৈরিতে দক্ষ এবং আমরা এটি দ্রুত ও সময়মতোই তৈরি করব। এটি সুন্দর হবে।

লিভিট বলেন, নতুন বলরুমটি ৮ হাজার বর্গমিটারের এরও বেশি বিস্তৃত হবে। বলরুমে ৬৫০ জনের বসার ব্যবস্থা থাকবে।

লিভিট বলেন, সেপ্টেম্বর থেকে বলরুমের নির্মাণকাজ শুরু হবে এবং ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার ‘অনেক আগে’ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এটি ওয়াশিংটনে আসা বিদেশী রাষ্ট্রপ্রধানদের সম্মানে দেওয়া বিশাল রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবে।

আরও পড়ুনঃ   গাজায় ত্রাণকেন্দ্রে ভিড়ে চাপা পড়ে ২০ জনের মৃত্যু

বর্তমানে বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য প্রায়ই হোয়াইট হাউসের প্রাঙ্গণে অস্থায়ী তাঁবু বসাতে হয়।

সরকারি মডেল অনুযায়ী, বলরুমটি সাদা রঙের হবে এবং এতে কলাম ও মূল হোয়াইট হাউস ভবনের মতো সম্মুখভাগ থাকবে। এটি ইস্ট উইং প্রতিস্থাপন করবে, যেখানে সাধারণত মার্কিন ফার্স্ট লেডির কার্যালয় থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১০

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১২

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৩

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৪

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৬

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

১৭

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১৮

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST