২৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

আমি মরে গেলে কেউ আফসোস করবেন না— লিখে অভিনেত্রী মৌ শিখার পোস্ট

অনলাইন ডেস্ক : আড়াই মাস ধরে কাজ নেই, আর এমন সংকটাপন্ন অবস্থা নিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করলেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী মৌ শিখা। দীর্ঘদিনের অভিনয়জীবন থাকার পরও বর্তমানে কাজ না পেয়ে হতাশ এই শিল্পী। বোঝাতে চেয়েছেন, বেঁচে থেকে যেহেতু মূল্যায়ন করা হচ্ছে না, তাই মৃত্যুর পর কেউ যেন তার জন্য আফসোস না করে।

মঞ্চ নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করে টিভি নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন মৌ শিখা। এক সময় প্রতি মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করলেও এখন মাসে গড়ে ৪-৫ দিনের বেশি কাজ মিলছে না তার। এই পরিস্থিতিতে তিনি লিখেছেন হতাশার কথা।

শুক্রবার রাতে অভিনেত্রী তার রওশন আরা বেগম নামের ফেসবুক আইডি থেকে একটি দীর্ঘ পোস্ট দেন। সেই ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘আমি মৌ শিখা। অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এতদিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম সেখানে আড়াই মাস যাবত মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি। তাহলে কিভাবে মনে হবে আমি অভিনয় শিল্পী?’

আরও পড়ুনঃ   প্রপোজ ডে’তে পরীমণির ‘সঠিক মানুষ’ চিনতে না পারার আক্ষেপ

‘কিন্তু তাতে কি লাভ হবে আমার? বেঁচে থাকতে তো দরকার আমার কাজের, বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারবো আমি জানিনা। তবে আমার অনুরোধ আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না, আমাকে মনে করারও কোনো দরকার নেই।’

আরও পড়ুনঃ   মুখ বেঁকে গেছে বলে কটাক্ষ, ক্ষোভ ঝাড়লেন আলিয়া

‘হঠাৎ করে কেন কাজ কমে গেল? কেন আমাকে ডিরেক্টররা ডাকছেন না? কেন মনে করছেন না যে তাদের গল্পের চরিত্রের সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারব? আমি তো আমার রেমুনারেশন বাড়াইনি। ২৫ বছর যাবত মিডিয়ায় আছি, এখনো আমার রেমুনারেশন ও খুব একটা বেশী না, তাহলে?’

‘যাইহোক, যে কত দিন বাঁচে… কাজ করে যেতে চাই। আপনারা ব্যাপারটা দেখবেন। আমার সহকর্মী যারা আছেন তারা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন। একটা শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন। আল্লাহ সহায় আছে।’

এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই মৌ শিখার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মানসিকভাবেও তাকে শক্ত থাকার পরামর্শ দেন অনেকে।

উল্লেখ্য, মৌ শিখা অভিনীত ‘জমজ ভূতের গল্প’ নামের একটি চলচ্চিত্র এখনও মুক্তির অপেক্ষায়। বহু আগেই সিনেমাটির কাজ শেষ হলেও তা এখনও প্রেক্ষাগৃহে আসেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST