২২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

কলকাতায় জয়াকে দেখে ক্ষেপলেন বিজেপি নেতা, বাংলাদেশ প্রসঙ্গে করলেন কটাক্ষ

অনলাইন ডেস্ক : ওপার বাংলায় সদ্য মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’। ১০ বছর পরে বাংলা ছবির দুনিয়ায় ফিরেছেন পরিচালক। তার সিনেমার নায়িকা জয়া আহসান গত কয়েকদিন ধরেই কলকাতার বিভিন্ন জায়গাতে প্রচারে ব্যস্ত সময় পার করছেন।

বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রীকে কলকাতায় দেখেই ক্ষেপলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। রীতিমতো বাংলাদেশ প্রসঙ্গ টেনে জয়াকে কটাক্ষ করেছেন তিনি। যেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরও পড়ুনঃ   নিলয়-হিমির ‘পাগলের সুখ মনে মনে’

জয়ার উদ্দেশে শমীকের কটাক্ষ, ‘বাংলাদেশের এই অভিনেত্রী অনেকদিন ধরেই কলকাতায় আছেন। তবে তিনি কি একবারও বলেছেন, তাদের দেশে যা হচ্ছে, তা অন্যায়!’

মূলত, এই নেতা দাবি করেছেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে। যে বিষয় নিয়ে সরব নন জয়া। এমনকি অন্তর্বর্তী সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। যে কারণে জয়ার ওপর ক্ষেপেছেন তিনি।

শমীকের কথায় এদিন শুরু থেকেই ছিল ব্যঙ্গের সুর। বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে কলকাতায়। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। এমনকি বিজেপি নেতা নিজেই তাকে দেখেছেন দু’টি অনুষ্ঠানে। যা ভালোভাবে নেননি তিনি।

আরও পড়ুনঃ   শনিবার ফের ঢাকা মাতাবেন অঞ্জন দত্ত

সাংবাদিকদের এই বিজেপি নেতা বলেন, “জয়া আহসান বলে একজন অভিনেত্রী আছেন। একদম সামনে। মঞ্চ আলো করে! বড় মাপের অভিনেত্রী। তার জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে। কিন্তু একবারও কি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যা হচ্ছে, অন্যায় হচ্ছে?”

যদিও এই বিজেপি নেতার মন্তব্যের প্রতিক্রিয়ায় কিছু বলেননি জয়া। বরং তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘ডিয়ার মা’র প্রচারণাতেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

১০

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

১১

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

১২

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

১৩

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

১৪

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১৫

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৮

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৯

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST