২২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

উত্তরায় বিমান দুর্ঘটনা, রিকশাওয়ালা ৩০ টাকার ভাড়া চেয়ে বসলো ১০০ টাকা

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় একের পর এক মর্মান্তিক বিষয় উঠে আসছে। আহতদের চিকিৎসায় অনেকেই যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তেমন আবার কিছু শ্রেণির মানুষ এই দুর্ঘটনায় নিজেদের ফায়টা লুটতে চেয়েছেন।

বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেছেন, আহতদের চিকিৎসায় রিকশাচালক-সিএনজি চালকেরা বাড়তি ভাড়া আদায় করেছেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী ও গায়িকা পারশা মাহজাবীন পূর্ণি।

সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, অবশ্যই আজকের এ ঘটনার দায় রাষ্ট্রের। তবে নিজেদের দিকেও কি এবার আঙ্গুলটা ওঠানো জরুরী নয়?

আরও পড়ুনঃ   ইন্ডাস্ট্রিতে আমার কোনো বন্ধু নেই : ইশা সাহা

রিকশাওয়ালা ৩০ টাকার ভাড়া চেয়ে বসলো ১০০ টাকা! সিএনজি ২ মিনিটে চাইতে লাগলো এক হাজার! প্রাইভেট কার রক্তাক্ত বাচ্চাগুলোকে দেখেও এড়িয়ে চলে গেলো নির্দিধায়! তাহলে এমন ঘটনা কি শুধুই রাষ্ট্রীয় অব্যবস্থার?

এটা তো বরং আমি বলবো এই সমাজের বিবেকহীনতার নগ্ন উদাহরণ! নৈতিকতা শূন্য মেরুদণ্ডহীন সমাজের অসুস্থ প্রতিচ্ছবি!

বেশিদূর যেতে হবে না। গেল বন্যার কথা মনে আছে? সুনামগঞ্জ ও সিলেটের বন্যায় মাঝিরা প্রতিমুহূর্তে ভাড়া বাড়িয়ে দিয়েছিলো ১,০০০–১,৫০০ টাকা! মাঝে মাঝে ৫০,০০০–১,০০,০০০ টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছে তারা।

আরও পড়ুনঃ   পার্লার উদ্বোধনে গিয়ে বিতর্কে পরীমণি

ফলের মেলায় সুযোগ পেয়ে আবাল-বৃদ্ধা-বণিতা শাড়ি-বোরকা-প্যান্ট-লুঙ্গি পরিহিত কেউ কি বাদ গেছিলেন সব লুটে নিয়ে যেতে? ৫ই আগস্ট গণভবনের বিড়াল-মাছ-পাখিগুলোকে কি ছাড় দিয়েছিলেন আপনারা?

এই যে নৈতিক দেউলিয়াত্ব, যে যেখানে পারে, সেখানে দাঁত বসিয়ে খাওয়ার প্রবণতা, জানেন কি ঠিক এখান থেকেই জন্ম নেয় কোটি টাকার দুর্নীতি!

মূলত সমস্যাটা চরিত্রের। ক্ষমতা যারই হোক, এনার্জিটা এক! পরিমাণে কেউ লুটে লাখ টাকা, কেউ লুটে পাঁচশো!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST