২১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘টাকার বিনিময়ে কোথাও যাইনি, গাড়িতে ধরা খেয়েছি এটা কেমন টপিক’

অনলাইন ডেস্ক :  প্রায়ই আলোচনায় আসেন ঢাকায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তবে সিনেমা দিয়ে নয়, তার ব্যক্তিজীবন নিয়েই মূলত দর্শক-অনুরাগীদের চর্চা।

কয়েকদিন ধরে যেমন মেগাস্টার শাকিব খানকে নিয়ে বেশ আলোচনায় রয়েছেন এই নায়িকা। সামাজিক মাধ্যমে শাকিব খানকে নিয়ে একের পর এক পোস্ট; ইঙ্গিতপূর্ণ ক্যাপশন-মন্তব্য, জন্ম দিয়েছে নানা চর্চার।

এসব নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যম তো বটেই, ওপার বাংলার সংবাদধ্যমেও এ নিয়ে শিরোনামে এসেছেন মিষ্টি জান্নাত। যেখানে বলা হয়েছে, কখনো শাকিব খান, আবার কখনো নাকি সালমান খানকে নিয়েও টানাটানি করছেন মিষ্টি জান্নাত। বলা বাহুল্য, মিষ্টি জান্নাতের নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ভিত্তিতেই তৈরি হয়েছে এসব আলোচনা।

যেমন দিন কয়েক আগে সাংবাদিকদের মিষ্টি জান্নাত বলেছিলেন, ‘শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আমাদের বিষয়টি নিয়ে আপনারা তাকেই প্রশ্ন করুন। এছাড়াও ভারতীয় গণমাধ্যম দাবি করে, বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে তিনি বলিউডের সালমান খানের সঙ্গে কাজের কথাবার্তা চলছে, এমনটাও নাকি বলেছিলেন মিষ্টি জান্নাত।’ তবে নেটিজেনদের একাংশ মনে করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রচারের আলোতে থাকতে চান মিষ্টি জান্নাত।

আরও পড়ুনঃ   জীবনসঙ্গীকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে : বাঁধন

মিষ্টি জান্নাতকে নিয়ে যখন ইদানিং আলোচনা তুঙ্গে, তখন গুজব ছড়ায়, দুবাইতে গাড়িতে বসে ধরা খেয়েছেন নায়িকা। আদতে স্পষ্টও হওয়া যায় নি যে, বিষয়টি কী। কিন্তু, এই বিষয়টি নিয়েই এবার কথা বলতে দেখা গেল নায়িকাকে; আর সেখানে রীতিমতো কড়া গলায় আক্ষেপ করেন নায়িকা। শুধু তাই নয়, দেন হুঁশিয়ারিও!

সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সাংবাদিকদের সঙ্গে চড়াও হয়েছেন মিষ্টি জান্নাত। সেখানে নায়িকা বলেন, ‘আপনারা যেখানে নায়ক-নায়িকাদের বিক্রি করে খাচ্ছেন; আপনারা কেন এভাবে আমাদের মানসম্মান নষ্ট করবেন। এর আগেও আপনারা নিউজ করেছেন, শাকিব খানকে নিয়ে ভুলভাল নিউজ করেছেন। এখন নিউজ দেখছি ‘গাড়িতে বসে ধরা খেয়েছি’; কেন ভাই, এভাবে আমাদের লাইফটা হেল কেন করছেন? দুবাই এমন একটা জায়গা, সেখানে ধরা খাওয়ার কিছুই নেই।’

আরও পড়ুনঃ   কান উৎসবে যাওয়া হলো না উরফির, হলেন রিজেক্ট!

মিষ্টি জান্নাত আরও বলেন, ‘আমি কখনো কোনো পলিটিক্স ও করিনি। টাকার বিনিময়েও কোথাও যাইনি। সেখানে, একটা প্রোগ্রামে গিয়েছি, ‘গাড়িতে ধরা খাওয়া’ এটা কোন ধরনের টপিক? আমি অনুরোধ করব, যে চ্যানেল বা ইউটিউব- বা যে কেউ এটা করবে, সেটার যে ব্যবস্থা হয় আপনারা দেখবেন; আমি এখানেই জনসম্মুখে ব্যবস্থা নিব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১০

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১১

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১২

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৩

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৪

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৫

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৬

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৭

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৮

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৯

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

২০

Design & Developed by: BD IT HOST