১৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক : বৈশাখী ঝড়ের তাণ্ডবে ছিঁড়ে গিয়েছিল বৈদ্যুতিক তার। ফুফাতো বোনের সঙ্গে খেলতে গিয়ে সেই তারে স্পৃষ্ট হয়ে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার হাটুরিয়া বাগানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সানজিদা (৭) হাটুরিয়া বাগানবাড়ি গ্রামের মো. মনির খান ও খাদিজা দম্পতির মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড় হয়। ঝড়ে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়। সকালে ফুফাতো বোন সাহারার সঙ্গে বাড়ির পাশের পরিত্যক্ত একটি ভিটায় খেলতে যায় সানজিদা। ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারের ওপর পা দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সানজিদা। এ সময় ফুফাতো বোন সাহারা চিৎকার করলে স্থানীয়রা এসে সানজিদাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে জ্বালানি তেলের অবৈধ মজুদ রাখায় ২৫ হাজার টাকা জরিমানা

নিহত সানজিদার চাচা মো. রাকিব ঢাকা পোস্টকে বলেন, বিদ্যুৎ অফিসের লোকজন যদি ছিঁড়ে যাওয়া তার ঠিক করে রাখত অথবা বিদ্যুৎ লাইন বন্ধ রাখত তাহলে আমার ভাতিজি বিদ্যুৎস্পৃষ্ট হত না। আমার ফুটফুটে ভাতিজি শেষ হয়ে গেল।

আরও পড়ুনঃ   ফরিদপুরে সাংবাদিকের মা-বাবাসহ তিনজনকে কুপিয়ে জখম

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ ঢাকা পোস্টকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু সংবাদ পেয়েছি। এ ঘটনায় শিশুটির পরিবার অভিযোগ না করলে অপমৃত্যুর মামলা হবে।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আলতাপ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ছিঁড়ে যাওয়া তারে স্পৃষ্ট হয়ে এক শিশু মারা গেছে, এমন একটি সংবাদ আমি একটু আগেই জানতে পেরেছি। বিষয়টি খুবই দুঃখজনক। যদি বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটে থাকে তাহলে নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST