১৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘হেফাজতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না’-মুফতি বশির উল্লাহ

স্টাফ রিপোর্টার : হেফাজতে ইসলাম বাংলাদেশকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজশাহী নগরের একটি হোটেলে আয়োজিত হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী নগর ও জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মুফতি বশির উল্লাহ বলেন, ‘আল্লামা আহমদ শফী, জুনায়েদ বাবুনগরীসহ বহু ওলামায়ে কেরামের ত্যাগের ফল হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ সংগঠনকে রাজনৈতিক লেজুড়বৃত্তির পথে নেওয়ার চেষ্টা হলে আমরা তা প্রতিহত করব।’

আরও পড়ুনঃ   ‘ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন’ কর্মসূচিতে প্রেসক্লাবের সামনে জনতার ঢল

রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, ‘চাঁদাবাজদের সামলান, নইলে জনগণ আপনাদেরও ফ্যাসিস্টদের মতো তাড়িয়ে দেবে।’ তিনি বলেন, ‘ছাত্রদের রক্তের বিনিময়ে এই দেশ এসেছে। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমরা একচুলও ছাড় দেব না। ভারতের আধিপত্য চাই না, আমেরিকার গোলামিও করতে চাই না। মানবাধিকার রক্ষার নামে পশ্চিমা হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।’

নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রস্তাবিত ‘নারী কমিশনের সংস্কার’ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি কথিত নারী সংস্কার বাস্তবায়ন হয়, তবে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলবে।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে কিশোর-কিশোরী ক্লাবের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতের রাজশাহী মহানগরের আহ্বায়ক মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দ্বীপি। সম্মেলনের শেষ ভাগে রাজশাহী মহানগর ও জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে রাজশাহী মহানগরের সভাপতি করা হয়েছে মুফতি হুসাইনকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি আব্দুস সবুর সিরাজী। জেলা কমিটির সভাপতি হয়েছেন মাওলানা শহীদুল ইসলাম। আর সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা ইমরান উদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST