৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় অসহায় ও হিন্দু সম্প্রদায়ের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে নগদ অনুদান বিতরণ

স্টাফ রিপোর্টার পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায়, দুস্থ ও হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে পুঠিয়া উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে এই সহায়তা প্রদান করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও ইউকে জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিমের উদ্যোগে প্রায় শতাধিক অসহায়, ক্যান্সার আক্রান্ত ও দরিদ্র পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   বাগমারায় অধ্যাপক কামাল হোসেনের প্রচারণায় নেতাকর্মীদের ঢল

এ সময় লন্ডন প্রবাসী রেজাউল করিম বলেন, “বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে আছে। তারেক রহমান নিজে এসব মানুষদের খোঁজ নিচ্ছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। দুর্গাপুর-পুঠিয়ায় এ ধরনের সহায়তা ভবিষ্যতেও চলমান থাকবে।”

আরও পড়ুনঃ   এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলার সাবেক মেয়র আল মামুন, পুঠিয়া পৌর বিএনপির আহ্বায়ক আসাদুল ইসলাম, সদস্য সচিব মাজেদুল ইসলামসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ ধরনের মানবিক সহায়তা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৩

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৪

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৫

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৬

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

৭

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

৮

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৯

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১০

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

২০

Design & Developed by: BD IT HOST