১৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে : নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদের দায়িত্ব নিতে হবে। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে।

তিনি বলেন, পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় আপনাদের রক্ষা করার দায়িত্ব, গোপালগঞ্জকে রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে।

বুধবার (১৬ জুলাই) শহরের পৌরপার্ক এলাকার এনসিপির সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যদি আজকে বাধা দেওয়া না হতো তাহলে গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য হতো। আমরা এখানে গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি। আমরা এসেছি শান্তি এবং নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে।

তিনি বলেন, আপনারা যারা দূর থেকে শুনছেন, আমরা আজকে গোপালগঞ্জ এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচিতে। আমরা এসেছি ভবিষ্যত বাংলাদেশে, এই নতুন বাংলাদেশের গোপালগঞ্জবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে। শান্তি এবং দেশ গড়ার আহ্বার নিয়ে গোপালগঞ্জ এসেছি।

আরও পড়ুনঃ   সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত

এনসিপির আহ্বায়ক বলেন, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। আমরা জুলাই অভ্যুত্থানের সময় বলেছিলাম, ‘বাধা দিলে বাধবে লড়াই। সেই লড়াইয়ে জিততে হবে’। আজকে আবারও বাধা দিয়েছে। আর লড়াইয়ে আমরা জিতবো। এর জবাব আমরা দেবো। যারা গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদের দায়িত্ব নিতে হবে। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে। পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় আপনাদের রক্ষা করার দায়িত্ব, গোপালগঞ্জকে রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে।

গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, গোপালগঞ্জ নামে সাম্যের বাংলাদেশের কোনো বৈষম্য চলবে না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কুলষিত করেছে, গোপালগঞ্জকে কুলষিত করেছে। এই গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করবো।

নাহিদ বলেন, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে, তাদের জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এখানে এসে জড়ো হবে। আমরা সময় দিয়ে যাচ্ছি, আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে, কোন সাহাসে বাধা দিয়েছে, এখনো মুজিববাদীরা কি করে এই গোপালগঞ্জ আশ্রিত, কারা আশ্রয় দিয়েছে তার বিচার দ্রুত করতে হবে। যদি না হয় আমরা আবারও আসবো, নিজ হাতে মুজিববাদীদের কাছ থেকে এই গোপালগঞ্জকে মুক্ত করবো।

আরও পড়ুনঃ   চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় হামলা, বিএনপির এমপি প্রার্থী গুলিবিদ্ধ

জাতীয় নাগরিক পার্টি গোপালগঞ্জবাসীর সঙ্গে থাকবে জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, মুজিববাদের কবর রচনা করে, ৭২ এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। আজকের এই দিনে আবু সাঈদ, ওয়াসিমসহ আমাদের ৬ জন শহীদ হয়েছিলন। সেই শহীদদের রক্তের শপথ, মুজিববাদীদের আর কখনো বাংলাদেশে দাঁড়াতে দেব না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST