১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘ছ্যাঁকা’ খাওয়ার পরে বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করি না

অনলাইন ডেস্ক : শোবিজাঙ্গনের বর্তমান সময়ের অভিনেত্রীদের একজন সেমন্তী সৌমি। মডেলিং দিয়ে ক্যারিয়ারের শুরু হলেও নাটক, সিনেমায় নিজের অবস্থান জানান দিয়েছেন তিনি। পাশাপাশি সম্প্রতি সময়ে কাজ করেছেন বেশ কয়েকটি ওয়েব সিরিজেও।

নিজের স্টাইলিশ লুক ও মডেলিংয়ের জন্য বেশ আলোচনায় থাকেন সৌমী। যে কারণে তার ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহ কম নয়।

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে এই অভিনেত্রী বলেছেন, বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করেন না তিনি। কারণ ব্যক্তিজীবনে প্রেমে ‘ছ্যাঁকা’ খাওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।

আরও পড়ুনঃ   বিভূতিভূষণের ‘মায়া’য় থাকছেন দুই জোড়া যমজ

সেমন্তী সৌমি বলেন, ‘আমি জীবনে একটা ছ্যাঁকা খেয়েছি। মনে রাখার মতো একটা ছ্যাঁকা। এরপর থেকে বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করি না।’

এই অভিনেত্রী মনে করেন, বিদেশি ছেলেরা বাংলাদেশি ছেলেদের থেকে বেশি ভালো হয়। তার কথায়, ‘বিদেশি ছেলেরা বাংলাদেশি ছেলে থেকে অনেক ভালো হয়। তারা ভদ্র হয়, লয়্যাল হয়। বাংলাদেশি ছেলেরা জানে না কোন মেয়ের সাথে কেমন ব্যবহার করতে হয়, কথা বলতে হয়।’

সেমন্তী যোগ করেন, ‘আমি কিন্তু বাংলাদেশি ছেলেদের ছোট করতেছি না। তবে আমি লাইফে যাদের দেখেছি, তারা এমন হয়েছে। এটা হয়তো আমার ব্যাডলাক।’

আরও পড়ুনঃ   ‘মাঝে মাঝে ওজন বাড়ে-কমে’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি যেহেতু বিদেশে ঘুরাঘুরি করতে পছন্দ করি, যখন বাইরে যাই তখন বিদেশি ছেলেদের ব্যবহার দেখি। তারা খুব গুড লুকিং। তাদের কথাবার্তা ভালো। তখনই মনে হয়েছে, তারা খুবই বিশ্বস্ত ব্যক্তিত্ব।’

এসময় নিজেকে সিঙ্গেল দাবি করে এই অভিনেত্রী বলেন, ‘আমি পিউর সিঙ্গেল। এখন আর প্রেম করার সময় নেই। একেবারে বিয়ে করব। যদি কখনো শুনে থাকেন, সেমন্তী কারো সঙ্গে প্রেম করছে, তাহলে জেনে নিবেন- সেটা ভুয়া।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১০

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১১

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

১২

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

১৩

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১৪

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৫

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১৬

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৭

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৮

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৯

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST