১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

শরীরে পোকা, পচে গেছে মস্তিষ্ক— অভিনেত্রীর ময়নাতদন্ত রিপোর্টে যা মিলল

অনলাইন ডেস্ক : প্রতিরক্ষা আবাসনের একটি বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছিল পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের পচা-গলা মরদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি ছিল, সপ্তাহ খানেক আগে মৃত্যু হয়েছিল তার।

কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে মিলল চাঞ্চল্যকর তথ্য! ৯ সপ্তাহ আগে নয়, প্রায় ৮-১০ মাস আগে মারা গিয়েছিলেন হুমাইরা। মৃতদেহে পচন ধরেছিল।

জানা গেছে, করাচির ওই আবাসনে দীর্ঘ দিন ভাড়া না মেটানোয় ফ্ল্যাট মালিক আদালতে মামলা করেছিলেন অভিনেত্রীর নামে। সমনের উত্তর না মেলায় পুলিশ হানা দেয় ফ্ল্যাটে।

মূল দরজা ভেঙে ভিতরে ঢুকেই দেখা যায়, মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে হুমাইরার দেহ। চারপাশে পোকায় ভর্তি মৃতদেহ একেবারে পচে গলে গিয়েছিল।

আরও পড়ুনঃ   ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আহত অভিনেত্রী খুশি

পুলিশ জানিয়েছে, শুধু মূল দরজা নয়, ফ্ল্যাটের বারান্দার দরজাও ভিতর থেকে বন্ধ ছিল। ফলে বাইরে থেকে কেউ ঢুকে খুন করেছেন, এমন সন্দেহ প্রথমেই উড়িয়ে দেওয়া হয়।

তবে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। রিপোর্টে বলা হয়েছে, হুমাইরার অস্থিমজ্জা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। মস্তিষ্ক পচে গেছে, দেহের অঙ্গ-প্রত্যঙ্গ কালো হয়ে গেছে। আঙুল ও নখের কোনও চিহ্ন নেই, মাংস গলে বেরিয়ে এসেছে হাড়। মেরুদণ্ডের হাড় থাকলেও সুষুম্না নাড়ির অস্তিত্ব নেই। হাড়ের উপর কালো চামড়ার স্তর ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। শরীরে বাদামি পোকা জন্মেছে বলেও উল্লেখ রয়েছে রিপোর্টে।

আরও পড়ুনঃ   ‘চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি, কেউ হামলা করতে আসেনি’

শুরুর দিকে অভিনেত্রীর পরিবারের কেউ মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছিল। তাদের দাবি ছিল, অভিনয় করে নাকি বংশের মানসম্মান নষ্ট করেছিলেন হুমাইরা। যে কারণে তার সঙ্গে দীর্ঘদিন ধরেই কোনো যোগাযোগ ছিল না পরিবারের।

যদিও শুক্রবার অভিনেত্রীর মরদেহ গ্রহণের পর দাফন করেছে পরিবার।

এদিকে তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মৃতদেহে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। কোনও হাড়ও ভাঙা নেই। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ডিএনএ পরীক্ষার রিপোর্ট আসার পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST