১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে স্বপ্নবাজ বাগমারার দ্বিতীয় জয়

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীতে চলছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর খেলা। উক্ত খেলায় দ্বিতীয় বারের মতো জয়লাভ করে স্বপ্নবাজ বাগমারা উপজেলা টিম। এদিকে দ্বিতীয় বারের মতো বিজয়ী হওয়ায় বাগমারা উপজেলা টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

শনিবার (১২জুলাই) বিকেলে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলাটি। এতে অংশ গ্রহণ করে শক্তিশালী তানোর উপজেলা এবং বাগমারা উপজেলা দল।

হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে গেলেও গোলের দেখা পায়নি তানোর উপজেলা দল। খেলার নির্ধারিত সময়ে তানোর উপজেলা দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে বাগমারা উপজেলা দল। বাগমারা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন আতাউর রহমান।

আরও পড়ুনঃ   ট্রেনের অগ্রিম টিকিট : একদিনের টিকিটের জন্য ১ কোটি ১৪ লাখ হিট

খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মিলন মাহমুদ। চলতি টুর্নামেন্টের খেলায়‌ বাগমারার দ্বিতীয় এই ঐতিহাসিক জয়ে বাগমারা উপজেলা প্রশাসন উচ্ছ্বসিত ও অভিভূত।

দ্বিতীয় বারের মতো বাগমারা উপজেলা দল জয়লাভ করায় বাগমারাবাসীও উৎফুল্ল এবং উজ্জীবিত হয়েছেন। ক্রীড়া প্রেমীরা ইউএনও মহোদয়ের প্রশংসাও করছেন।

মাঠে উপস্থিত থেকে খেলা দেখেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, বাগমারা উপজেলা দলের প্রেস ম্যানেজার আসাদুজ্জামানান জুয়েল সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   শেষের পাতা

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাগমারার দ্বিতীয় জয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এ খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কোচ ও সহযোগীসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

“এই জয় শুধু একটি খেলার সাফল্য নয়, বরং বাগমারার ভবিষ্যত সম্ভাবনাও উন্মোচিত হয়েছে”। আমি আশা করি “এই বিজয় আগামী দিনে বাগমারার যুব সমাজসহ অন্যান্য অংশীজনদেরও অনুপ্রাণিত করবে এবং বাগমারাকে ক্রীড়াঙ্গনে দেশের এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে”।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST