১১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘অপুর সঙ্গে ভালো সম্পর্ক থাকলেই বুবলীকে এড়িয়ে চলব, এমন নয়’

অনলাইন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ রুবাইয়াত ফাতিমা তনি। নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার হিসেবেই পেয়েছেন জনপ্রিয়তা। মূলত ফ্যাশন আইটেম ও শাড়ির ব্যবসা নিয়েই তনির ব্যস্ততা; তাই বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী পেয়েছেন খুব অল্প সময়েই। তনি মনে করেন, দেশের নারীরা তাকে ভালোবাসেন এবং অনুপ্রেরণার জায়গা থেকে দেখেন।

তনির সঙ্গে দেশের বিনোদন অঙ্গনের সম্পর্কও নতুন নয়। ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে। তবে এই সম্পর্ক নিয়ে নানা সময় নানা গুঞ্জনও শোনা গেছে। অপু-বুবলীর দ্বন্দ্ব অনেক পুরোনো, আর এই দুই প্রান্তের দুই নায়িকার সঙ্গে তনির যোগাযোগ নিয়েও হয়েছে জলঘোলা।

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তনি জানান, তার সঙ্গে বুবলীর কোনো ব্যক্তিগত সমস্যা নেই। একটি শপিং মলের শোরুমে দেখা হলে স্বাভাবিকভাবেই দু’জনের মধ্যে সৌজন্যমূলক কথা হয়। একইভাবে অপু বিশ্বাসের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অপু তাকে ‘বোন’ বলে ডাকেন। তাই অপু বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠতা মানেই বুবলীকে এড়িয়ে চলা— এমনটা কখনোই তিনি মনে করেন না।

আরও পড়ুনঃ   ‘এমন কিছু করছি না যা সমাজের ক্ষতি করছে’

তনি বলেন, ‘বুবলী আপুর সঙ্গে আমার খারাপ সম্পর্ক বা ব্যক্তিগত কোনো সমস্যা হয়। উনি তো শপিং এ আসে। উনি আমাদের পাশের একটি শোরুমে এসেছিলেন, তো আমি তখন আমার শোরুমের সামনেই ছিলাম। তো ওখানে ওনার সঙ্গেই আমার দেখা হয়, উনি আমাকে দেখে কথা বলেন, আমি ওনাকে দেখে কথা বলি- তো এটা তো আন্তরিকতা, ভদ্রতা। তো ওনার সাথে তো আমার ব্যক্তিগত সমস্যাও নেই। অপুদি (অপু বিশ্বাস) যেমন আমাকে বোন ডাকে। তো অপুদির সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকলে ওনার (বুবলী) সঙ্গে দেখা হলে কথা বলব না, ব্যাপারটা এরকম না।’

আরও পড়ুনঃ   রং খেলায় মেতে উঠলেন সামিরা খান মাহি

তনি বলেন, ‘অপুদি যখন আমার শোরুমে আসেন, বোরকা পরে আসছিলেন। কিন্তু কিছু মানুষ এটা নিয়ে এত রিউমার ছড়িয়েছে। অনেকে বলসে আমার বার্থডে তে অপুকে নিয়ে সেলিব্রেট করেছি, বুবলীকে নিয়ে করিনি- এসব হাবিজাবি নিয়ে সংবাদ, ভিডিও তৈরি করা হয়েছে।’

এদিকে, চলতি বছরের শুরু দিকে আরেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার বারিশা হকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন তনি। তখন তাদের দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছিলেন বুবলী। বলেছিলেন, ‘কেউ পেছন থেকে উস্কানি দেবেন না। তনির (আপু) সঙ্গে আমার কখনো দেখা হয়নি, আমার পরিচয়ও নেই। তনি কিংবা বারিশা দিন শেষে তারা সবাই পরিশ্রমী’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST