৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

জীবনসঙ্গীকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে : বাঁধন

অনলাইন ডেস্ক :  ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী মাশরুর হোসেন সিদ্দিকীর সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। কিন্তু বিয়ের পাঁচ মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। এরপর কন্যা সন্তানের মা হন অভিনেত্রী। বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই সন্তানের লালন-পালন করছেন তিনি।

দীর্ঘসময় ধরে সিঙ্গেল থাকলেও নতুন কোনো সম্পর্কে জড়াননি অভিনেত্রী। তবে একাধিকবার বাঁধন বলেছেন, মেয়ে সায়রা চায়- মায়ের জীবনে উপযুক্ত একজন জীবনসঙ্গী আসুক।

বাঁধনের কথায়, আমার মেয়ে তো এখন বড় হয়েছে। মায়ের সবকিছুই একা করতে হয়, কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়- ও বুঝছে। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার।

আরও পড়ুনঃ   শাড়িতে উত্তাপ ছড়ালেন রুনা খান

কেমন জীবনসঙ্গী চান, সেটাও স্পষ্ট করেছেন অভিনেত্রী। তার কথায়, আমার জীবনসঙ্গীকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে।

বাঁধন বললেন, ‘তাকে আমার সঙ্গী হতে হবে, রক্ষক না। তার আমাকে রক্ষা করতে হবে না, সে শুধু আমার জীবনসঙ্গী হতে পারবে।’

এরপর অভিনেত্রী বলেন, ‘আমার জীবনসঙ্গীকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে। কারণ, এই বয়সে এসে বুঝানোর সময় নাই, আমি কেনো ফেমিনিস্ট বা কি চাই। তাকে অবশ্যই আমার চিন্তাভাবনার সঙ্গে মিলতে হবে।’

পরিবার থেকে পাত্র খুঁজছে বাঁধনের জন্য

এর আগে বিয়ে নিয়ে এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, ৪০ বছর বয়স পার হয়ে গেছে তো, এখন অন্য রকম একটা জীবন লাভ করছি। নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট।

আরও পড়ুনঃ   ‘এখন অনেকটাই চাপমুক্ত লাগছে’

অতীত নিয়ে আক্ষেপ করে অভিনেত্রী বলেন, ‘বিয়ে হোক বা যাই হোক, আমার জীবনের পথচলায় কখনও সত্যিকারের একজন সঙ্গী পেয়েছি, ওরকম কিছু হয়নি। সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করছে, এ রকম মানুষ পেয়েছি। আমাকে অ্যাবিউজ করছে, এ রকম মানুষই পেয়েছি। তাই ওই অর্থে আমি কোনো জীবনসঙ্গী পাইনি, এটা সত্যি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST