১৬ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

দক্ষিণ চীন সাগর থেকে রওনা দিয়েছে মার্কিন রণতরী

অনলাইন ডেস্ক : ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান ব্যাপক সংঘাতের মধ্যেই দক্ষিণ চীন সাগরে নির্ধারিত গন্তব্য বাতিল করে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা দিয়েছে যুদ্ধজাহাজ বহনকারী রণতরী ইউএসএস নিমৎজ। আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং সংস্থা মেরিন ট্রাফিকের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মেরিন ট্রাফিকের তথ্য অনুসারে, দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমা দিয়ে ভিয়েতনাম উপকূলের দিকে যাচ্ছিল ইউএসএস নিমিৎজ। আগামী সপ্তাহে ভিয়েতনামের উপকূলীয় শহর দানাং সিটি’তে পৌঁছার কথা ছিল এই এয়ারক্র্যাফট ক্যারিয়ার রণতরীর। আগামী ২০ জুন নিমিৎজের ক্রুদের আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠান হওয়ারও শিডিউল ছিল।

আরও পড়ুনঃ   গাজায় হঠাৎ হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল

কিন্তু আজ সোমবার স্থানীয় সময় সকালের দিকে ইএসএস নিমিৎজ দিক পরিবর্তন করে পশ্চিম দিকে রওনা দিয়েছে। দক্ষিণ চীন সাগরের পশ্চিম দিকে পারস্য উপসাগর ও লোহিত সাগর অবস্থিত।

মেরিন ট্রাফিক ছাড়াও দু’টি সূত্র রয়টার্সকে ইউএস নিমিৎজের গতিপথ বদলানোর বিষয়টি নিশ্চিত করেছে। এ দুই সূত্রের মধ্যে একজন ভিয়েতনামের এক কূটনৈতিক কর্মকর্তা। তিনি বলেছেন, ২০ জুন দানাং সিটিতে নির্ধারিত অভ্যর্থনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ   বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নরেন্দ্র মোদির শোক

এ ইস্যুতে আরও বিস্তারিত জানতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়-এ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

‘ইন্দো-প্রশাসন্ত অঞ্চলে মার্কিন নৌবাহিনীর রুটিন উপস্থিতি’র অংশ হিসেবে গত সপ্তাহে ইউএসএস নিমিৎজকে এ অঞ্চলে নিযুক্ত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST