১৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

জ্বরে আক্রান্ত মিরাজ খেলতে পারবেন কি না যা জানা গেল

অনলাইন ডেস্ক : আগামী মঙ্গলবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হতে যাচ্ছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের দ্বৈরথ। সিরিজ সামনে রেখে আজ রোববার গলে প্রথমবার অনুশীলনে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। অনুশীলনে দেখা গেছে নাহিদ রানা ও জাকের আলিদেরও।

তবে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না সদ্য ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ। খোঁজ নিয়ে জানা গেছে, জ্বরের কারণে এদিন অনুশীলনে যোগ দিতে পারেননি মিরাজ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

পরে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান কোচ ফিল সিমন্স জানালেন বিস্তারিত। টাইগার কোচের আশা আগামীকাল অনুশীলন করতে পারবেন তিনি, ‘হ্যাঁ মিরাজের জ্বর, তবে গত কয়েক দিনের চেয়ে আজ সকালে ভালো দেখেছি ওকে। চিকিৎসা চলছে। আশা করি কাল সে প্র্যাকটিস করতে পারবে।’

আরও পড়ুনঃ   সাইবার হামলার শঙ্কা, দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

মিরাজ না থাকলে দলের কম্বিনেশন সাজাতেও সমস্যার সৃষ্টি হবে। সিমন্স জানালেন, ‘মিরাজকে নিয়ে সংশয় তো অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ। সবাই মন থেকে চাইছে মিরাজ সেরে উঠুক। তবে এটাও জানে, সে যদি না খেলে আমাকে দায়িত্ব নিতে হবে। একটু দুশ্চিন্তা, তবে এই দুশ্চিন্তা থাকা ভালো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST